গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নের দাবিতে সংহতি সমাবেশ

প্রকাশ : 31 Dec 2021
No Image

ডেস্ক রিপোর্ট: শ্রম আইন বাতিল করে সর্বজনীন গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নের দাবিতে আজ ৩১ ডিসেম্বর সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সংহতি সমাবেশ করে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট।গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবিব বুলবুল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংহতি সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি এবং জী-স্কপের যুগ্ম সমন্বয়ক কামরুল আহসান, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সহ-সভাপতি খালেকুজ্জামান লিপন, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম শরিফ, নির্বাহী সদস্য রুহুল আমিন সোহাগ, মোহা. সোহেল, আনোয়ার খান, নুর হোসেন সর্দার, মোহা. হাসান, কামাল হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ।

সম্পর্কিত খবর

;