স্টাফ রিপোর্টার: ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্যা অ্যাফেয়ার্স শিলা পিলাই ও নবনিযুক্ত চার্জ দ্যা অ্যাফেয়ার্স মিশেল লী এবং নেদারল্যান্ডস এর ডিসিএম থাইস হুডস্ট্র, পলিটিকাল ও প্রেস অফিসার মিজ নামিয়া আক্তার আজ জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর উত্তরার বাসভবনে অতিথিবৃন্দ এলে তাদের স্বাগত জানান জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। সৌজন্য সাক্ষাতে তারা জাতীয় পার্টি চেয়ারম্যানের সাথে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন। এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, উন্নয়ন সহযোগিদের সাথে বাংলাদেশের সুসম্পর্ক আরো জোরালো হবে। পরে কূটনীতিকবৃন্দ মধ্যাহ্ন ভোজে অংশ নেন। তারা জাতীয় পার্টি চেয়ারম্যানকে আন্তরিক ধন্যবাদ জানান।
এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের ও মাসরুর মওলা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments