রংপুর অফিস: গাইবান্ধা-৫ আসনের (ফুলছড়ি-সাঘাটা) উপনির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন(ইসি)। আজ বুধবার (১২ অক্টোবর) দুপুরে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্তের কথা জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
সিইসি বলেন, আমরা লক্ষ্য করলাম কিছু কিছু কেন্দ্রে সিসি টিভি সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। যার কারণে আমরা তথ্য সংগ্রহ করতে পারছিলাম না। আমরা আমাদের পদস্থ কর্মকর্তাদের রেখে দুপুর সাড়ে ১২টায় কক্ষ ত্যাগ করেছি। এরপরে আরও ৭টি কেন্দ্র থেকে আমাদের অনুমোদন নিয়েছেন। আমরা সম্মত হয়েছি। ৫০টি কেন্দ্রের ভোট আমরা বন্ধ করেছি এবং একজন রিটার্নিং অফিসার একটি কেন্দ্রের ভোট বন্ধ করেছেন। অর্থাৎ সর্বমোট ৫১টি ভোট আমরা বন্ধ করেছি।
তিনি আরও বলেন, কমিশনের সব সদস্য মিলে এরপরে আমরা পর্যালোচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করি। যেহেতু ১৪৫টি কেন্দ্রের মধ্যে ৫১টি কেন্দ্রই বন্ধ করে দেয়া হয়েছে। তাই অবশিষ্ট কয়েকটি কেন্দ্র থেকে সঠিক মূল্যায়ন করা সম্ভব না। আইনেও বলা আছে যে, কমিশনের কাছে ভোট যদি নিরপেক্ষ না হয়ে তবে তারা যেকোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন।
বুধবার (১২ অক্টোবর) সকাল থেকে সিসি ক্যামেরায় নির্বাচন পর্যবেক্ষণ করেন সিইসি ও অন্য কমিশনাররা। অনিয়মের ছবি ধরা পড়ায় কেন্দ্রগুলো বন্ধ করেন সিইসি। তিনি জানান, নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে নির্বাচন।
সিইসি বলেন, কিছু কিছু কেন্দ্রে ভোট গ্রহণ সঠিকভাবে হচ্ছে না তাই আমরা ভোট বন্ধ করতে বাধ্য হয়েছি। নির্বাচন যেন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় সে লক্ষ্যে নির্বাচন কমিশন অনেক কঠোর অবস্থানে আছে। নির্বাচনটাকে নির্বাচনের মতোই দেখতে চাই আমরা।
তিনি আরও বলেন, ১৪৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৪টি ভোটকেন্দ্র বন্ধ করে দেয়া হয়েছে। অনিয়মের কারণের আমাদের এমন করতে হয়েছে। ভোট কেন্দ্রে অনধিকার প্রবেশ বা আইন ভঙ্গ করে প্রবেশ করতে আমরা সচক্ষে দেখেছি।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments