স্টাফ রিপোর্টার: সরকার ঘোষিত বাড়িভাড়া বৃদ্ধিকে 'অপযাপ্ত ও অবাস্তব' আখ্যা দিয়ে তা প্রত্যাখান করছেন বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীরা। মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতার দাবিতে তাঁরা রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশের বাধার মুখে পড়েন। এসময় হামলায় কয়েকজন আহত হওয়ার অভিযোগ পাওয়া পেছে। প্রতিবাদে সোমবার থেকে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।
রবিবার (১২ অক্টোবর) সকাল ৮টা থেকে 'এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট'এর ব্যানারে শিক্ষক-কর্মচারীরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়। এসময় তারা সরকারের ঘোষিত বাড়িভাড়া ভাতা বৃদ্ধিকে প্রত্যাখান করে দ্রুত তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহবান জানান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দিতে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে।এতে বেশ কয়েকজন আহত হন। আহতদের হাসপাতিলে চিকিৎসা দেওয়া হয়েছে।
শিক্ষকরা জানান, তারা দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করে আসছেন, কিন্তু এখনো সরকার তাদের বিষয়ে ইতিবাচক কোনো পদক্ষেপ নেয়নি। তারা দাবি করেন, ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেকে বাড়িভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশে উন্নীত করতে হবে।
আন্দোলনকারীরা আরও জানান, সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর আশ্বাস নে পেলে আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) থেকে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments