ডেস্ক রিপোর্ট: ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে ও তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে ‘মিশন গ্রিন বাংলাদেশ’ দেশের বিভিন্ন জেলায় বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচী হাতে নিয়েছে। শহীদদের স্মৃতিকে চিরন্তন করে রাখতে এবং পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে এই ব্যতিক্রমী উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচীর আওতায় ঢাকা, চট্টগ্রাম, রংপুর, কুমিল্লা, ফেনী, বান্দরবান ও মাগুরাসহ দেশের বিভিন্ন জেলায় লক্ষাধিক গাছ রোপণ করা হবে। শহীদদের স্মরণে আয়োজনের প্রথম ধাপ হিসেবে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে। ফজর, যোহর বা আছরের নামাজের পর ইমামের সাথে আলোচনা করে শহীদদের জন্য দোয়া করা হবে। দোয়া শেষে মসজিদের আশেপাশে গাছ লাগানো হবে। ‘মিশন গ্রিন বাংলাদেশ’-এর এই উদ্যোগে অংশগ্রহণ ও চারা গাছ দিয়ে সহযোগিতা করতে ইচ্ছুক ব্যক্তি/প্রতিষ্ঠানকে ০১৭৩৩৮০৬৮৮০ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
শহীদদের স্মরণে বৃক্ষরোপনের বিষয়ে মিশন গ্রিন বাংলাদেশের প্রজেক্ট ডিরেক্টর কৃষিবিদ আবুল বাশার মিরাজ বলেন, “শহীদদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণার উৎস। এই বৃক্ষরোপণ কর্মসূচীর মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি, পরিবেশ রক্ষার একটি কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। সংগঠনটির আহবায়ক আহসান রনি জানান, “এই বৃক্ষরোপণ কার্যক্রম শুধুমাত্র পরিবেশবান্ধব উদ্যোগ নয়, এটি শহীদদের স্মৃতিকে অমর রাখার একটি শক্তিশালী প্রয়াস। আমরা চাই, দেশের মানুষ শহীদদের স্মৃতি বাঁচিয়ে রাখতে এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করুক। সবুজ বিপ্লবের মাধ্যমে দেশের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments