তালা প্রতিনিধি : আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দলগুলোর সঙ্গে ৭টি আসনে দফা রফা করেছে ক্ষমতাসীনরা। এরমধ্যে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে নৌকার প্রার্থী ফিরোজ আহমেদ স্বপনকে পরিবর্তন করে বর্তমান সংসদ সদস্য বাংলাদেশের ওয়ার্কার্স পাটির এড. মুস্তফা লুৎফুল্লাহ’কে নৌকার মাঝি হিসেবে ঘোষণা করা হয়েছে।
এ প্রসঙ্গে ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু গণমাধ্যমকে বলেন, জোটের শরিক দলগুলোর সঙ্গে ৭টি আসনে সমঝোতা হয়েছে। তিনি বলেন, জাসদ ও ওয়ার্কার্স পার্টিকে ৩টা করে আসন দেওয়া হয়েছে। বাকিটা জাতীয় পার্টির (জেপি)। এরমধ্যে সাতক্ষীরা-১ আসনে দেওয়া হয়েছে মুস্তফা লুৎফুল্লাহকে। তিনি এ আসনে দলীয় প্রার্থীর বদলে ওয়ার্কার্স পার্টি নৌকায় নির্বাচন করবেন।
এদিকে সাতক্ষীরা-১ আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিন। তারা হলেন আওয়ামী লীগের শেখ ফিরোজ আহমেদ স্বপন, ওয়ার্কার্স পাটির এড. মুস্তফা লুৎফুল্লাহ, জাসদের জেলা সভাপতি শেখ ওবায়দুস সুলতান বাবলু, জাতীয় পার্টির সৈয়দ দিদার বখত, বাংলাদেশ কংগ্রেসের এড. ইয়ারুল ইসলাম, জাকের পার্টির মোঃ খোরশেদ আলম, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান-স্বতন্ত্র, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম-স্বতন্ত্র, জেলা আওয়ামী লীগের সদস্য এসএম মুজিবুর রহমান-স্বতন্ত্র, মুক্তি জোট শেখ মোঃ আলমগীর, মোঃ নুরুল ইসলাম-স্বতন্ত্র, তৃণমূল বিএনপি সুমি ইসলাম।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৭২ হাজার ৪৩ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৩৬ হাজার ৮৭ জন, নারী ২ লাখ ৩৫ হাজার ৯৫৪ জন ও হিজড়া ২ জন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments