উজিরপুর ( বরিশাল) প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় দেশব্যাপী বৃক্ষ রোপণ লক্ষ্যে বরিশালের উজিরপুরে ফলজ, বনজ ও ঔষধি চারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে পৌরসভা সহ ৪৭ টি শিক্ষা প্রতিষ্ঠান ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ করা হয়েছে। ৪৪ টি প্রাথমিক বিদ্যালয়ে ৫০ টি করে এবং ১টি মাধ্যমিক ও ২টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ১০০ টি করে চারা বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, উপজেলা বন কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান রনি প্রমুখ।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments