স্টাফ রিপোর্টার: নর্ডিক দেশগুলোর রাষ্ট্রদূতদের আমন্ত্রণে সৌজন্য সাক্ষাতে অংশ নিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আজ সকালে রাজধানীর গুলশানে সুইডিস অ্যাম্বাসেডরের বাসভবনে এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টি চেয়ারম্যান এর প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সুইডিস অ্যাম্বাসেডরের বাসভবনে পৌছলে তাকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হকোন অ্যারাল্ড গুলব্রান্ডসেন, সুইডেনের অ্যাম্বসেডর নিকোলাস ইউকস এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রেক্স মেলার। এ সময় তারা বাাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি এবং চলমান রাজনীতি নিয়ে মতবিনিময় করেন।
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর সাথে ছিলেন পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু ও প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মওলা।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments