পিরোজপুর অফিস : প্রবীণদের অধিকার ও সুরক্ষা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) বিকেলে পিরোজপুর সদর উপজেলা মিলনায়তনে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ। তিনি বলেন, প্রবীণরা সমাজের অভিজ্ঞ ও মূল্যবান সম্পদ। তাদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব। সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে এ বিষয়ে জনসচেতনতা কার্যকরভাবে বাড়ানো সম্ভব। রিকের আইএসআইজিওপি প্রকল্পের জেলা সমন্বয়কারী মইনুল আহসান মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন গবেষক ও কনসালটেন্ট তোফাজ্জল হোসেন মঞ্জু, প্রকল্প সমন্বয়কারী খন্দকার রিয়াজ হোসেন ও মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি খালিদা আক্তার হেনা। বক্তারা বলেন, প্রবীণদের সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদা রক্ষায় এখনও সচেতনতার ঘাটতি রয়েছে। পট গান ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে এসব বিষয় মানুষের মাঝে সহজে তুলে ধরা যায়। অনুষ্ঠানে খুলনার রূপান্তর শিল্পীগোষ্ঠীর শিল্পীরা প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ক পট গান ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। এতে বিভিন্ন এনজিও প্রতিনিধি, নারী নেত্রী, প্রবীণ ও নবীন ক্লাবের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments