ডেস্ক রিপোর্ট: অধিনায়ক সাকিব আল-হাসান আর পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডকে ছাড়াই নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ৭ অক্টোবর উদ্বোধনী ম্যাচে সাকিব দলের সাথে মাঠে নামবেন, তবে অনুশীলনে তাকে পাচ্ছে না টাইগাররা। তিনি ক্রাইস্টচার্চ পৌঁছাবেন ৬ অক্টোবর। আর পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড দক্ষিণ আফ্রিকা থেকে দলের সাথে যোগ দেবেন ৯ অক্টোবর। প্রথম দু’টি ম্যাচ মিস করবেন তিনি। যমুনাটিভি
এখন বাংলাদেশ ক্রিকেট দলের সমার্থক যেন ‘হ-য-ব-র-ল’ বাগধারা। দল বিশ্বকাপ খেলতে রওনা হয়ে গেছে কিন্তু ফটোসেশন নেই, আনুষ্ঠানিক প্রেস মিট নেই, দলের সাথে অধিনায়ক নেই, নেই পেস বোলিং কোচও। এ যেন নেই এর মেলা।
১ অক্টোবর শেষ হয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। কিন্তু সাকিব আল হাসানকে পেতে অপেক্ষা আরও ৫ দিনের। বিসিবি বলছে, ৬ অক্টোবর দলের সাথে যোগ দেবেন তিনি। অথচ পরদিনই ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে পাকিস্তানের সাথে ম্যাচ। এর আগে, দলের সাথে অনুশীলন না করেও মাঠে নেমেই ম্যাচসেরা হওয়ার ঘটনা আছে সাকিবের ক্যারিয়ারে। কিন্তু একরাতে কি আর পুরো টিমকে পড়তে পারবেন অধিনায়ক? দলের সাথে মানসিক সমন্বয় কি হবে ক্যাপ্টেনের? নিউজিল্যান্ডের মাটিতেই পুরো তিন দিন অনুশীলন করবে দল, সেখানেও থাকছেন না তিনি।
উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে তার বক্তব্য পাওয়া যাবে কিনা, সেটি নিয়েও আছে অনিশ্চয়তা। একসাথে অনুশীলন আর একসাথে বসে গেমপ্ল্যান করার বিকল্প কি আর কিছু হতে পারে? দল তাই চাতকের মতো অপেক্ষায় সাকিবের! কখন আসবেন তিনি, কখন বলবেন তার কথা!
অধিনায়কের অবর্তমানে দলের আরও একটি বড় সংকটের জায়গা পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের অনুপস্থিতি। সবশেষ আমিরাত সিরিজেও দলের সাথে ছিলেন না তিনি। টিকিট জটিলতায় নাকি তার দক্ষিণ আফ্রিকা থেকে নিউজিল্যান্ড যেতে দেরি হচ্ছে। বিসিবি বলছে, ৯ অক্টোবর দলের সাথে যোগ দেবেন তিনি। ততদিনে ত্রিদেশীয় সিরিজের দুই ম্যাচ খেলে ফেলবে বাংলাদেশ দল। অথচ এই মূহূর্তে সবচেয়ে বেশি দরকার ছিল পেস বোলিং কোচের। কেননা দলের পেসাররা নেই সেরা ফর্মে।
আমাদের সময়.কম
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments