প্রতাপ হোড়, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা মেডিকেল কলেজে হিস্টোপ্যাথলজি ল্যাব উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় কলেজের এক্সাম হলে সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মো. রুহুল কুদ্দুছ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “সাধারণ মানুষের উন্নত চিকিৎসা সেবা দিতে সুনামের সাথে কাজ করে যাচ্ছে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বৈরী আবহাওয়া উপেক্ষা করে সাতক্ষীরার শ্যামনগরের জনসভায় সাতক্ষীরার উন্নয়নে মেডিকেল কলেজসহ বিভিন্ন ঘোষণা দিয়েছিলেন। উন্নত চিকিৎসার সকল ব্যবস্থা এখন সাতক্ষীরা মেডিকেল কলেজে। সাতক্ষীরা মেডিকেল কলেজে হিস্টোপ্যাথলজি ল্যাব উদ্বোধণের মধ্য দিয়ে উন্নত চিকিৎসার ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে গেল। তিনি আরো বলেন, আমি একটি নান্দনিক সুন্দর সাতক্ষীরার স্বপ্ন দেখি। সকলের সহযোগিতায় একদিন এই সাতক্ষীরা হবে বাংলাদেশের সেরা জেলা। এসময় তিনি বিজয়ের মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারবর্গ, জাতীয় চারনেতা, ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে শহিদ, ২১ ফেব্রুয়ারিতে ভাষা শহিদ, ২১ আগস্ট, ১৫ আগস্টের শহিদদের রুহের মাগফিরাত কামনা করেন।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ কাজী আরিফ আহমেদ, সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ সবিজুর রহমান, সাতক্ষীরা সাচিবের সাধারণ সম্পাদক ডাঃ মনোয়ার হোসেন, গাইনী বিভাগীয় প্রধান ডাঃ শঙ্কর প্রসাদ বিশ্বাস, ডাঃ অভিজিত গুহ, ডাঃ মো. দেলোয়ার হোসেন, হিস্টোপ্যাথলজি ল্যাব সম্পর্কে বক্তব্য রাখেন ডাঃ শাহারিয়ার মামুন ও ডাঃ প্রভাষক সাদিক প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাতক্ষীরা মেডিকেল কলেজের আরএমও ডাঃ আহমেদ আল- মারুফ, জুনিয়র কার্ডিওলজি কনসালটেন্ট ডাঃ সুমন কুমার দাস, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, জেলা মৎস্যজীবীলীগের আহবায়ক মীর শাহিন, যুগ্ম আহবায়ক শেখ তৌহিদ হাসান প্রমুখ। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগের ডাক্তারগণসহ কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাঃ সুতপা চ্যাটাজী ও ডাঃ আলমগীর হোসেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments