স্টাফ রিপোটার: বিএনপি-জামাতের অবরোধের নামে আগুনসন্ত্রাস, সহিংসতা, অন্তর্ঘাত, নৈরাজ্যের প্রতিবাদে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ঢাকা মহানগর কমিটি বৃহস্পতিবার ৯ নভেম্বর সকাল ১১ টায় নগরীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ চত্ত্বরে সমাবেশ এবং সমাবেশ শেষে বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান, পল্টন, তোপখানা এলাকার সড়ক প্রদক্ষিণ করে। জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হানের সভাপতিত্বে ও জাসদ নেতা আহসান হাবীব শামীমের পরিচালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির, মোহাম্মদ মোহসীন, মীর্জা মোঃ আনোয়ারুল হক, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি সাইফুজ্জামান বাদশা, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি হাজী ইদ্রিস ব্যাপারী ও সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সহ-সভাপতি এড. আবু হানিফ, ঢাকা মহানগর পূর্ব জাসদের সহ-সভাপতি নুরতাজ পারভিন, জাকির হোসেন, ঢাকা জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক উত্তম দাস, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন ও যুগ্ম সাধারণ সম্পাদক সোলায়মান খান, বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী, সাধারণ সম্পাদক মাসুদ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ জনি, বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আলমগির হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামাত সাংবিধানিক গণতান্ত্রিক রাজনীতির স্বাভাবিক পথ পরিত্যাগ করে সন্ত্রাসবাদী শক্তিতে পরিণত হয়েছে। তারা বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের কোনো বিকল্প নেই, সরকার বা ক্ষমতার পরিবর্তনেরও কোনো পথ নেই। বিএনপি-জামাত নির্বাচন প্রতিহত করে অস্বাভাবিক পথে ক্ষমতায় আসতে চায়।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments