ডেস্ক রিপোর্ট: রাখাইনে মানবিক সহায়তার ক্ষেত্র মানবিক করিডর স্থাপনের জন্য আগে মিয়ানমার ও বাংলাদেশ সরকারকে একমত হতে হবে বলে জানিয়েছেন জাতিসংঘ ঢাকা অফিস। বুধবার (৩০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এতথ্য জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে মিয়ানমারে যে কোন ধরেনের মানবিক সহায়তার বিষয়ে আগে দুই দেশের সরকারকে একমত হতে হবে। এ ধরনের আন্তঃসীমান্ত সহযোগীতার ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের সরকারের অনুমতি নেওয়ার ক্ষেত্র জাতিসংঘের আইনি বাধ্যবাধকতা রয়েছে। এটি ছাড়া জাতিসংঘের কার্যক্রম সীমিত।
রাখাইনের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে মিয়ানমার সেনাবাহিনী এ দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির তীব্র সংঘাত চলছৈ। প্রদেশটির অধিকাংশ অঞ্চলের নিয়ন্ত্রণ এখন আরাকান আর্মির কাছে। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের যে সীমান্ত তাও নিয়ন্ত্রণ করছে বিদ্রোহী গোষ্ঠীটি।
গত মার্চ মাসে বাংলাদেশে সফরে এসে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রাখাইনে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশের সহযোগীতা চান। এর অংশ হিসেবে একটি মানবিক প্যাকেজ তৈরীর প্রস্তাবও দেন তিনি।
এরমধ্যে গত ২৭ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণায় এক সংবাদ ব্রিফিংয়ে উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, জাতিসংঘের প্রস্তাবে নীতিগতভাবে একমত হয়েছে বাংলাদেশ।
এর একদিনপর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফাইড ফেইসবুকে দেওয়া পোষ্টে জানান, তথাকথিত 'মানবিক করিডোর নিয়ে জাতিসংঘ বা অন্য কোন সংস্থার সঙ্গে কোনো আলোচনা করেনি।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments