পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: ডাকাতির প্রস্তুতিকালে রাজশাহীর কাটাখালি এলাকা থেকে জনি গ্যাংয়ের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী র্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টায় দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে। আজ রোববার দুপুরে র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো,রাজশাহীর শ্যামপুর পশ্চিমপাড়া এলাকার জিয়ারুল ইসলামের ছেলে ও এ গ্যাংয়ের প্রধান জনি ইসলাম (২৩), একই এলাকার ফজলুর ছেলে কুরমান আলী (২২), বাবলুর ছেলে মাসুম আলী (২৭), আলামিন শেখের ছেলে সাগর (২০), আব্দুল লতিফের ছেলে টিপু সুলতান (২০), তোফাজ্জল হোসেনের ছেলে নুরমান ইসলাম (২০), নান্নুর ছেলে সুজন আলী (৩০), খালেকের ছেলে আব্দুল মান্নান খাঁ (২০) তার ভাই আবু হানিফ (১৯)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে রাতে জনি গ্যাংয়ের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কাটাখালি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
র্যাব আরো জানায়,গ্রেপ্তারকৃতরা সবাই জনি গ্যাঁংয়ের সদস্য। জনি কাটাখালি এলাকার কুখ্যাত সন্ত্রাসী। তার নামে অস্ত্র,মাদক,মারামারিসহ ১০টি মামলা রয়েছে। জনির নেতৃত্বে তার সহযোগীরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্নস্থানে চাঁদাবাজি,জমিদখল করে থাকে।
তারা দীর্ঘদিন থেকে রাজশাহী নগরীর বিভিন্ন পয়েন্টে দলবদ্ধভাবে ছিনতাই করে আসছিলো। এলাকায় আধিপত্য বিস্তারের জন্য দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে আসছিল জনি গ্যাংয়ের সদস্যরা। তাদের অপকর্মে এলাকার লোকজন ভয়ে মুখ খুলতে সাহস পেতো না। গ্রেপ্তারের পর তাদের রাজশাহী নগরীর কাটাখালী থানায় সোপর্দ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments