খালেদা জিয়ার মৃত্যুতে রাজনৈতিক দলের শোক প্রকাশ

প্রকাশ : 30 Dec 2025
খালেদা জিয়ার মৃত্যুতে রাজনৈতিক দলের শোক প্রকাশ

ডেস্ক রিপোর্ট: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে দেশের বিভিন্ন রাজনৈতিক দল শোক প্রকাশ করেছে।

বিএনপি শোক প্রকাশ করে বেগম খালেদা জিয়ার অবদান ও রাজনৈতিক জীবনকে স্মরণ করেছে। দলের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে, তাঁর নেতৃত্ব ও দেশপ্রেমিক ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান আজ ৩০ ডিসেম্বর এক শোক বিবৃতি প্রদান করেছেন।

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদার। 

জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে আজ সকালে এক শোকবার্তায় বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবার,  বিএনপির সর্বস্তরের নেতা—কর্মী এবং দেশবাসীর প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। জাসদের শোক বিবৃতিতে বলা হয়, এরশাদ সামরিক শাসন বিরোধী ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন ও ৯০ এর গণ অভ্যুত্থানে আপসহীন ভূমিকা পালনের জন্য বেগম খালেদা জিয়া চিরস্মরণীয় হয়ে থাকবেন।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গভীর শোক প্রকাশ করেছে। সিপিবি তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন, অসংখ্য অনুসারী, সমর্থক ও শুভানুধ্যয়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে। 

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো এক শোক বিবৃতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, ‘দেশনেত্রী’ ও ‘আপসহীন’ উপাধিতে ভূষিত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান গভীর শোক, বেদনা ও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেনবাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক হারুনার রশিদ ভঁইয়া। 

গণতান্ত্রিক যুক্তফ্রন্ট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে আজ এক বিবৃতিতে বিএনপির চেয়াপরপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিএরপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তরেক রহমানসহ তাঁর পরিবার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।


বিভিন্ন রাজনৈতিক দলও সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তা প্রকাশ করেছে। তারা তাঁর দেশসেবামূলক কর্মকাণ্ড ও নেতৃত্বের প্রশংসা করেছে।


সম্পর্কিত খবর

;