স্বেচ্ছাসেবক নেতা হত্যাকাণ্ড
স্টাফ রিপোর্টার: রাজধানীর তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধারসহ অন্যতম শ্যুটার মোঃ রহিম (৪৫) কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৯:০৫ টায় ডিবির একটি টিম নরসিংদী জেলার মাধবদী থানা এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করে অন্যতম শ্যুটার মোঃ রহিমকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাধবদী থানায় একটি অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম জানান, কারওয়ান বাজার এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে মর্মে প্রাথমিকভাবে জানা গেছে। এই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য কাজ করছে ডিবি। হত্যা মামলায় গ্রেফতারকৃত রহিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রাত আনুমানিক ০৮.৩০ ঘটিকার সময় রাজধানীর পশ্চিম তেজতুরী পাড়াস্থ হোটেল সুপার স্টারের গলিতে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান মুসাব্বির নিহত হন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ৪/৫ জন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ইতোপূর্বে চারজনকে গ্রেফতার করা হয়। রহিমের গ্রেফতারের মাধ্যমে মোট পাঁচজন আসামি গ্রেফতার হলো।
এছাড়া সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) আরও জানান, আসন্ন ত্রয়োদশ সাধারণ নির্বাচন ও গণভোট উপলক্ষে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ডিবি ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ রানা মোল্লা (২৬) ও ২। নূর মোহাম্মদ (৩২)। অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে ডিবির চলমান অভিযান অব্যাহত থাকবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments