সুনামগঞ্জ প্রতিনিধি: ফজরের সময় হতে গাড়ি স্টেণ্ড এ আই, গাড়িত মাল আইলে খাম করি, না আইলে বইয়া দিন যায়, বাসা বাড়ির মাল টানি। আমরা কষ্ঠ খমানিরলায় ভ্যান গাড়িত মটর লাগাইছি। ভ্যানও বেটারির মটর থাখায় অবৈধ খইয়া পুলিশে ধইরা নেয়গি। হাজার হাজার কোটি টাকা দেশ থাকি পাচার খইরা গেলগি তারারে ধরতো ফারলোনা, আমরা খষ্ট খমানিরলায় ভ্যান গাড়িত মটর লাগাইলে অবৈধ । আমরা পৌরসভার লাইসেন্স খইরা বৈধভাবে চলতে চাই। বার বার পৌরসভাত গিয়াও লাইসেন্স ফাইতাছিনা । বুধবার সন্ধায় রায়পাড়াস্থ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘে ভ্যান গাড়ি শ্রমিকদের যোগদান উপলক্ষে আয়োজিত সভায় কথাগুলো বলছিলেন সুনামগঞ্জ ভ্যান গাড়ি শ্রমিক সংঘের নেতৃবৃন্দ। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল এর পরিচালনা সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সহসভাপতি কবি ও লেখক সৌরভ ভূষন দেব, আমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আইনুল হক,দপ্তর সম্পাদক বিনন্দ কর, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সহ সভাপতি আবু ছাদাত আহমদ টিটু, সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রাজু মণ্ডল, হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন সুনামগঞ্জ জেলা কমিটির লিলুমিয়া,জিয়াউর রহমান জিয়া,স মিল শ্রমিক সংঘ সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি সিরাজ মিয়া, সাধারণ সম্পাদক মনির মিয়া, সভাপতি মো: আব্দুরউফ সহসভাপতি ,আলী আকবর,সাধারণ সম্পাদক আব্দুল করিম, সহ সাধারণ সম্পাদক আবিদুর রহমান,দপ্তর সম্পাদক আশিক মিয়া,অর্থ সম্পাদক ননীদাস,প্রচার সম্পাদক দেলওয়ার হোসেন,সহ প্রচার জসিমউদদীন, সদস্য নাসির উদ্দিন, সাজুমিয়া,হাফিজুর রহমান,আজাদ মিয়া,সাজিদুর রহমান,আক্তার হোসেন, আশিক মিয়া,জহির হোসেন, সুবোধ তালুকদার, নুরুল ইসলাম, বকুলদাস,আউয়াল মিয়া,মতিউর রহমান,তাজিল মিয়া,রনি মিয়া গুলেনুর,পোপাল দাস, হাসিম মিয়া,জন্টু পাল, রতন দাস প্রমূখ। সভায় বক্তারা সম্প্রতি সরকার ঘোষিত ১০০ টি পন্যে নতুন ভাবে ভ্যাট ও শুল্ক আরোপকে গনবিরোধী উল্লেখ করে নতুনভাবে আরোপিত ভ্যাট ও শুল্ক অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে সর্বাত্বক রেশনিং ব্যব্স্থা চালুর দাবি করেন এবং নিরহ ভ্যানগাড়ি শ্রমিকদের হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments