রাজু ভুইয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের বীর দক্ষিণ গ্রামের কৃতি সন্তান যুক্তরাষ্ট্র মিশিগান মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যাবসায়ী এডভোকেট নুরুল হাসান পারভেজ এর ব্যাক্তিগত উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সোমবার বিকেল ৪ টার ধর্মপাশা উপজেলায় বঙ্গবন্ধু চত্বরে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ধর্মপাশা উপজেলা প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর হল চাল,ডাল,আলু, পিঁয়াজ, সোয়াবিন তেল, লবন,চিরা, মুড়ি ইত্যাদি।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাডভোকেট আব্দুল হাই, যুগ্ন সম্পাদক শামীম আহমেদ মুরাদ, ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জোবায়ের পাশা হিমু, সাবেক চেয়ারম্যান সেলিম আহমেদ, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগ নেতা নুরুল হুদা মুকুল, সাবেক ছাত্রলীগ নেতা শামসুল হুদা হিরু, হুমায়ুন কবীর, তৌহিদুল্লাহ সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
যুক্তরাষ্ট্র মিশিগান মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যাবসায়ী এডভোকেট নুরুল হাসান পারভেজ বলেন, কর্ম ব্যাস্ততার জন্যে আমেরিকা থাকায় সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সঠিক সময়ে আসতে পারিনি তাই নিজ দেশের ও গ্রামের অসহায় দরিদ্র মানুষের মধ্যে আমার ব্যাক্তিগত উদ্যোগে সামান্য কিছু খাদ্য সামগ্রী তুলে দিতে পেরে আমি আনন্দিত। তিনি আরো বলেন আমি সুনামগঞ্জের ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর সহ জামালগঞ্জ উপজেলায় আমার সাধ্যমত খাদ্য সামগ্রী পৌঁছানোর ব্যাবস্থা করছি, আমি সব সময় অসহায় দরিদ্র মানুষের পাশে ছিলাম, আছি ও থাকবো ইনশাল্লাহু। তিনি আরও বলেন, শোকের মাস বঙ্গবন্ধুর সহধর্মীনী শেখ ফজিলাতুন্নেছা মজিবের জম্ম বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু জয় হোক শেখ হাসিনার।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments