বিশ্ববিদ্যালয় প্রতিনরিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, জ্ঞান ভিত্তিক ও প্রযুক্তি নির্ভর সমাজ বিনির্মাণে সরকারের নানা উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত থেকে অনন্য ভূমিকা পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। আজ ২৫ অক্টোবর মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে দু’দিনব্যাপী ‘৫ম বাংলাদেশ রোবট অলিম্পিয়াড’-এর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। দেশের স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক যৌথভাবে এই অলিম্পিয়াড আয়োজন করে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি প্রধান অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের সভাপতি অধ্যাপক ড. লাফিফা জামাল, ঢাকা বিশ্ববিদ্যালয় রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন ড. সেঁজুতি রহমান এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক-এর সাধারণ সম্পাদক মুনির হাসান বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বর্তমান সরকার ৪র্থ শিল্প বিপ্লবের সুবিধাসমূহ কাজে লাগিয়ে তথ্য-প্রযুক্তি নির্ভর দক্ষ মানবসম্পদ তৈরিতে কাজ করে যাচ্ছে। এই প্রচেষ্টাকে আরও বেগবান করে তথ্য ও প্রযুক্তি খাতের উন্নয়ন এবং গবেষণায় সরকারকে ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বাত্মক সহযোগিতা করবে বলে তিনি উল্লেখ করেন। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীর মানুষকে সম্পৃক্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই অলিম্পিয়াড আয়োজন করায় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।
জুনাইদ আহমেদ পলক, এমপি রোবট ব্যবহারের গুরুত্ব তুলে ধরে বলেন, অগ্নিকান্ড ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলাসহ বিভিন্ন ক্ষেত্রে রোবট ব্যবহার করলে মানুষের জানমালের ঝুঁকি অনেক কমে যাবে। রোবট ব্যবহারের মাধ্যমে দেশে ব্যবসা-বাণিজ্য, ব্যাংকিং, যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রেও বৈপ্লবিক পরিবর্তন ঘটানো সম্ভব হবে। রোবটিক্স ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও শিল্প প্রতিষ্ঠান সম্মিলিতভাবে কাজ করলে রোবট রপ্তানিরও সুযোগ সৃষ্টি হবে। তিনি বলেন, স্কুল ও কলেজ পর্যায় থেকে শিক্ষার্থীদের তথ্য ও প্রযুক্তি বিষয়ক শিক্ষা প্রদানসহ নানা উদ্যোগ গ্রহণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত এই অলিম্পিয়াডে জুনিয়র এবং চ্যালেঞ্জ গ্রুপে মোট ৫টি ক্যাটাগরিতে সারা দেশের বিভিন্ন স্কুল ও কলেজ থেকে ১হাজারের বেশি নিবন্ধিত শিক্ষার্থী অংশগ্রহণ করছে।
ডেস্ক রিপোর্ট: মোবাইল ফোন প্রযুক্তি নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬–এ অগমেন্টেড হিউম্যান ইন্টেলিজেন্স (এএইচআই) কেন্দ্রিক নিজেদের নতুন পরিকল্পনা তুলে ধরেছে এআই ড ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টিভি নাটক ব্যাচেলর পয়েন্ট ও প্রযোজনা প্রতিষ্ঠান বুম ফিল্মসের বিশেষ অন-স্ক্রিন সহযোগিতায় সম্পূর্ণ নতুন অপো এ৬এস প্রো আজ (২৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে উন্মোচন ...
ডেস্ক রিপোর্ট: অত্যাধুনিক এআই ক্যামেরা ও নেক্সট-জেনারেশন ইমেজিং প্রযুক্তি নিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনার ম্যাজিক৮ প্রো। ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ -এ ডিভাইসটি উন ...
ডেস্ক রিপোর্টঃ স্মার্টফোন ব্যবহারকারীরা বছরের পর বছর ধরে পাওয়ার ব্যাংকের ওপর নির্ভরশীল হয়ে ছিলেন, যেখানে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারকে আদর্শ ধরা হতো। ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিকে যথেষ্ট মনে হলেও, এর চে ...
সব মন্তব্য
No Comments