নজরুল ইসলাম, তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালায় বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। বিয়ের দাবিতে কনকনে শীত উপেক্ষা করে প্রেমিক রাসেল বাদশা’র (২২) বাড়িতে অনশনে বসে দশম শ্রেণিতে পড়ুয়া ঐ প্রেমিকা (১৬)।
শুক্রবার (২০ জানুয়ারি) বিকালে তালা উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামে ঘটনাটি ঘটে। শুক্রবার রাতে তালা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঐ মেয়েকে উদ্ধার করে। এ ঘটনায় ধর্ষিতার মা রোকেয়া বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করে।
পুলিশ প্রেমিক রাসেল বাদশাকে আটকের চেষ্টা করছে। অভিযুক্ত রাসেল বাদশা মাগুরাডাঙ্গা গ্রামের ইউপি সদস্য মইনুল ইসলামের ছেলে।
অনশনরত ঐ প্রেমিকা বলেন, ‘প্রায় এক বছর আগে থেকেই রাসেল বাদশা সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে তার দুই মাসের সন্তান আমার গর্ভে। আমাকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়ে বিয়ে করছে না। তাই তার বাড়িতে এসে উঠি। পরে পুলিশ আসলে বিষয়টি তাদের খুলে বলি। এ সময় পুলিশের সহযোগিতায় ঐ যুবকের বিরুদ্ধে মামলা করা হয়।’
এ বিষয়ে ঐ যুবকের পিতা মাগুরা ইউপি সদস্য মোঃ মইনুল ইসলাম জানান, ‘আমার ছেলে যদি দোষী হয় তা হলে তাদের বিয়ে ব্যবস্থা করা হবে।’
তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করার অভিযোগে ধর্ষিতার মা বাদী হয়ে থানায় মামলা করে। আসামী রাসেল বাদশাকে আটকের চেষ্টা চলছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments