কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এফবি সাগরকন্যা নামের একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এঘটনায় সমুদ্রে ৪ দিন ভেসে থাকার পর ৯ জেলেকে উদ্ধার করেছে অপর দুটি মাছধরা ট্রলার। মঙ্গলবার সকালে ওইসব জেলেদের অসুস্থ অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো নিখোজ রয়েছে আবদুর রশিদ, নজরুল ইসলাম, রফিক, ইদ্রিস, হারুন ও কালাম নামের ৬ জেলে। এসব জেলেদের বাড়ি মহিপুর ও লক্ষ্মীপুর থানার বিভিন্ন গ্রামে বলে জানা গেছে।
স্থানীয় ও জেলেদের সূত্রে জানা যায়, ১৫ জেলেসহ ট্রলার নিয়ে তারা মৎস্য বন্দর মহিপুর আড়ৎ থেকে বৃহস্পতিবার শেষে বিকালে মাছ শিকারে গভীর সাগরে যান। পরদিন শুক্রবার সকালে জাল ফেলার পর হঠাৎ ঝড় ও উত্তাল ঢেউয়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় ইদ্রিস ও কালাম নামের দুই জেলে হারিয়ে যান। বাকি ১৩ জন বাঁশ ও ফ্লুটের সাহায্যে ভাসতে শুরু করলে পর্যায়ক্রমে আবদুর রশিদ, সাগর, নজরুল ও রফিক নামের আরো ৪ জেলে হারিয়ে যান। সোমবার রাতে দুটি ট্রলার পৃথক স্থান থেকে ৯ জনকে উদ্ধার করে তীর নিয়ে আসলে তাদেরকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উদ্ধার হওয়া জেলে হাসান জানান, যখন জাল ফেলেছি, তখন সাগর ছিল একেবারে ঠান্ডা। জাল টেনে ট্রলারে উঠানের সময় হঠাৎ ঝড় এবং উত্তাল ঢেউ তাদের ট্রলার ডুবে যায়। এরপর ভাসতে ভাসতে কোথায় গিয়ে পৌঁছায়, তা বলতে পারি না।
আরেক জেলে হারুন জানান, কীভাবে বেঁচে ফিরে এসেছি, তা জানি না। আলøাহ বাঁচিয়েছেন।
মহিপুর থানার ওসি মাহমুদ হাসান সাংবাদিকদের জানান, ট্রলারডুবির ঘটনায় ২৬ জুলাই ট্রলারের মালিক কিশোর হাওলাদার জেলে নিখোঁজের তথ্য উলেøখ করে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজ ছয় জেলের সন্ধান পেতে চেষ্টা চালছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments