ডেস্ক রিপোর্ট : সরকারি যানবাহন অধিদপ্তরের হিসাব সহকারী/ক্রয় সহকারী/ সময় রক্ষক/ অফিস সহায়ক পদে আবেদনকারীদের লিখিত পরীক্ষা আগামী ৯ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হবে। ঢাকার ৬টি কেন্দ্রে ঐদিন বিকাল সাড়ে তিনটা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো রাজধানীর ইডেন মহিলা কলেজ, আজিমপুর, ঢাকা; ঢাকা কলেজ, নিউমার্কেট ঢাকা; গর্ভমেন্ট কলেজ অভ্ হিউম্যান সাইন্স (সাবেক গার্হস্থ্য অর্থনীতি কলেজ), আজিমপুর, ঢাকা; আইডিয়াল কলেজ, ৬৫, সেন্ট্রাল রোড, ধানমণ্ডি, ঢাকা; আজিমপুর গর্ভমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ, আজিমপুর, ঢাকা এবং সরকারি মাদ্রাসা-ই আলিয়া, বখশিবাজার, ঢাকা।
পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে আধা ঘণ্টা পূর্বে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুরোধ করা হয়েছে।
সরকারি যানবাহন অধিদপ্তর থেকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে, নিয়োগ লাভের জন্য কোনো প্রকার আর্থিক লেনদেন ফৌজদারী অপরাধ এবং ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ বা যোগাযোগের চেষ্টা বা তদবির নিয়োগ লাভের অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments