উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে দীর্ঘ ৮ বছর পর পুনরায় ঋণ বিতরণের মধ্য দিয়ে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কার্য্যক্রম শুরু করা হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলার প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের সভা কক্ষে আলোচনা সভা ও ঋণ বিতরণ করা হয়েছে। প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কেন্দ্রীয় ব্যবস্থাপক আব্দুর রহিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু। এসময় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, প্রশিকা বরিশাল-উজিরপুর উন্নয়ন এলাকা ব্যবস্থাপক মোঃ শাহজাহান সিরাজ, প্রশিকা বাবুগঞ্জ এলাকা ব্যবস্থাপক আ,স,ম, জসিম উদ্দিন, প্রশিকা গৌরনদী বিভাগীয় ব্যবস্থাপক এনামুল হক প্রমুখ। সভাশেষে ৪ জন সদস্যদের মাঝে ১ লক্ষ ৬০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে। সভায় বক্তারা বিগতদিনের ন্যায় প্রশিকার সুনাম এবং নিষ্ঠার সহিত ঋণ বিতরণ সহ প্রশিকার সকল সামাজিক উন্নয়ন কার্মকান্ড পর্যায়ক্রমে চালু করার আহব্বান জানান।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments