রংপুর অফিস: কুড়িগ্রামের চিলমারীতে উপজেলার চরাঞ্চলের এক গ্রামে সেতু (ইউড্রেন) নির্মাণ করলেও সংযোগ সড়ক না থাকায়, ঐ এলাকার ২/৩ হাজারের ও বেশি মানুষ ভোগান্তির স্বীকার হচ্ছেন।
উপজেলার চিলমারী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বল মন্দিয়ারখাতা গ্রামে, সেতু (ইউড্রেন) থাকলেও সংযোগ সড়ক না থাকায় মানুষসহ পণ্যবাহী ঘোড়ার গাড়ি চলাচলের অনুপযোগী হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, প্রকল্প বাস্তবায়ন দপ্তরের অধিনে ২০২৩-২৪ অর্থ বছরের নন ওয়েজ প্রকল্পের মাধ্যমে সেতু (ইউড্রেন) তৈরি করা হয়েছিল। প্রকল্প চেয়ারম্যান ছিলেন সংরক্ষিত মহিলা সদস্য শাহানা বেগম। স্থানীয়রা জানান, ইউড্রেনের কাজ শেষ হলেও সংযোগ সড়ক মেরামত না করায় চরের মানুষসহ বিভিন্ন পন্যের ব্যবহৃত ঘোড়া গাড়িও যাতায়াত করতে পারছেন না। সেতুর দুইপাশে মাটি সরে গিয়ে ভেঙে যেতেও দেখা যাচ্ছে। এত টাকা দিয়ে সেতু করে লাভ কি হলো, যদি মানুষের কোন কাজে না আসে। এ বিষয়ে প্রকল্প চেয়ারম্যান সংরক্ষিত মহিলা সদস্য শাহানা বেগমকে প্রশ্ন করলে পরে জানাবেন বলে ফোন কেটে দেন। পরে ফোন দিলে তিনি রিসিভ করেনি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন বলেন, দুটি ইউড্রেন মিলে দুই লাখের বেশি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, চেয়ারম্যানকে বলে মাটি দেয়ার ব্যবস্থা করছি বলে জানান তিনি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments