প্রতাপ হোড়, সাতক্ষীরা প্রতিনিধি : দেবহাটায় একই দিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকালে পারুলিয়া ইউনিয়নের দক্ষিণ কোমরপুরে একইসাথে ২ শিশু এবং সখিপুর ইউনিয়নের তিলকুড়া গ্রামে আর এক শিশুর মৃত্যু হয়।
মারা যাওয়া শিশুরা হচ্ছে উপজেলার দক্ষিণ কোমরপুর গ্রামের দিনমজুর আব্দুর রহিমের ছেলে রিপন হোসেন (৪), তার প্রতিবেশী বিল্লাল হোসেন বাবুর ছেলে জাবির হোসেন(৪) এবং সখিপুর ইউনিয়নের তিলকুড়া গ্রামের আয়ুব আলীর ছেলে রুহুল আমিন(৭)।
পারুলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের গ্রামপুলিশ আবদুল কাদের জানান, সোমবার বিকাল ৪টার দিকে ওই দুই শিশু বাড়ির পাশে মৎস্যঘেরের ভেড়ি বাধের উপর খেলা করছিল। ওই সময় শিশুদের পরিবারের সদস্যরা কাজে ব্যস্ত ছিলেন। পরবর্তীতে জাবেরের মা তাদের খোঁজ করতে গিয়ে তাদের পানিতে ভাসতে দেখেন চিৎকার দেন। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে সখিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ মোয়াজ্জেম হোসেন জানান, দক্ষিণ সখিপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী তিলকুড়া গ্রামের আয়ুব আলীর ছেলে রুহুল আমিন(৭) স্কুল ছুটির পরে বাড়িতে ফিরে দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। এসময় অনাকাঙ্খিত ভাবে পানিতে পড়ে ডুবে যায়। সে সময় সাথে থাকা তারই বড়ভাই এর চিৎকারে এলাকাবাসী ছুটে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ জানান, পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারগুলোর নিকট হস্তান্তর করা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments