আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সাথে যুদআধ অবসানে হোয়াইট হাউজের শান্তি পরিকল্পনাকে ঘিরে কিয়েভ যুক্তরাষ্ট্রের সমর্থন হারাতে পারে বলে সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি।
শুক্রবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জেলেনস্কি বলেন ইউক্রেনকে কঠিন পছন্দের মুখোমুখি হতে পারে: íয় আত্মমর্যাদা হারানো অথবা গুরুত্বপূর্ণ অংশীদারকে হারানোর ঝুঁকি' ।তিনি বলেন, এটি তার দেমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত।
ব্যাপকভাবে ফাঁস হওয়া যুক্তরাষ্টের শানি্ত পরিকল্পনায় এমন কিছু বিষয় আছে যা কিয়েভ আহেই প্রত্যাখ্যান করেছিল। এর মধ্যে আছে পূর্বাঞ্চলীয় কিছু এলাকায় নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া, সশস্ত্র বাহিনীর আকার কমিয়ে আনা এবং নেটেতে যোগ না দেওয়ার অঙ্গীকার করা।
এসব প্রস্তাব রাশিয়ার পক্ষে যাচ্ছে বলে মনে করা হয় ভ্লাদিমির পুতিন বলেছেন, এই পরিকল্পনাটিই শান্তি প্রতিষ্ঠার ভিত্তি হতে পারে।
শুক্রবার সিকিউরিটি কেবিনেটের বৈঠকে পুতিন জানান যে মস্কো পরিকল্পনাটি পেয়েছে, তবে ক্রেমলিনের সঙ্গে এ বিস্তারিত এখনো আলোচনা হয়নি। তিনি বলেন রাশিয়া নমনীয়তা দেখাতে প্রস্তুত কিন্তু একই সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্যই প্রস্তুত আছে।
ওদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জেলেনস্কিকে পরিকল্পনাটি পছন্দ করতে হবে, অন্যথায় ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ চলতে থাকবে।
ইউক্রেনের যুক্তরাষ্টের অস্ত্রের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, যার মধ্যে গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও আছে। এছাড়া ওয়াশিংটন গোয়েন্দা তথ্যও সরবরাহ করে।
-বিবিসি
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার পর এবার সংকটাপন্ন কিউবার দিকে নজর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান পরিস্থিতি শেষ হলে ক ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় আসামের কারবি আংলং ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার পার্বত্য রাষ্ট্র নেপালে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।বার্তা সংস্থা র ...
সব মন্তব্য
No Comments