সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সাংবাদিক ও প্রেসক্লাব জামালপুর এর যুগ্ম-সাধারণ সম্পাদক এবং জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সম্মানিত সদস্য আনোয়ারুল ইসলাম মিলনের মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শহরের গেটপার এলাকার নিজ বাসায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
পরিবারের বরাত দিয়ে জানা যায়, 'সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুমে গোসলের প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।'
আনোয়ারুল ইসলাম মিলন দীর্ঘদিন ধরে দৈনিক মানবজমিন ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর জামালপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি প্রেসক্লাব জামালপুর এর যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করতেন।
জামালপুর অনলাইন জার্নালিস্ট এর সভাপতি জাহাঙ্গীর সেলিম বলেন, মিলন খুব সৎ এবং অসাধারণ ব্যক্তিত্ব সম্পূর্ণ সাংবাদিক ছিল। কারও কোন সমস্যা হলে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইলো গভীর সহমর্মিতা এবং বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
প্রেসক্লাব জামালপুর এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, 'মিলন ছিলেন একজন সাহসী ও নিষ্ঠাবান সাংবাদিক। গতকালও তাঁর লেখা একটি সংবাদ প্রকাশিত হয়েছে। রাতেও আমাদের ফোনে কথা হয়েছে। তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। প্রেসক্লাব তিন দিনের শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে।'
বাদ আছর জামালপুর শহরের পিটিআই মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে জামালপুর পৌর কবরস্থানে দাফন করা হবে।
আনোয়ারুল ইসলাম মিলন মৃত্যুকালে স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments