স্টাফ রিপোর্টার: অ্যাসোসয়িশেন অব ট্রাভলে এজন্টেস অব বাংলাদশে (আটাব) মহাসচিব আফসিয়া জান্নাত সালেহকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সংগঠনের কার্যনির্বাহী পরিষদের পদত্যাগকারী সদস্য সবুজ মুন্সী। তিনি মহাসচিবের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও তথ্য গোপন করে প্রেস রিলিজ দিয়ে গণমাধ্যগুলোকে বিভ্রান্ত করে সংবাদ প্রচার করে তার সুনাম নষ্ট করার অভিযোগ তুলেছেন।
আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, সবুজ মুন্সীর পক্ষে এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন অ্যাডভোকেট মো. সেলিম মিয়া। তিনি উক্ত নোটিশে উল্লেখ করেন, আমার মোয়াক্কেল কর্তৃক ক্ষমতা প্রাপ্ত হইয়া এবং তাহার বর্ণনা মতে আপনাকে জানানো যাইতেছে যে, আমার মোয়াক্কেল একজন আইন মান্যকারী এবং বাংলাদেশের একজন স্বনামধন্য ও প্রতিষ্ঠিত ব্যাবসায়ী। তিনি গত ২৪ এপ্রিল আটাব কার্যনির্বাহী কমিটির বিরুদ্ধে সাধারণ সদস্যরা অভিযোগ দায়ের করায় বিব্রতবোধ করায় পদত্যাগ করেন। গত ২৬ এপ্রিল তার পদত্যাগপত্র কার্যনির্বাহী কমিটির জরুরী সভায় গৃহীত হয়। একই দিনে আপনি নোটিশ গ্রহীতা আটাবের পক্ষে একটি প্রেস রিলিজ দেন। যেখানে আপনি তার পদত্যাগের বিষয়টি গোপন রেখে আপনারা অব্যহতি দিয়েছেন মর্মে বুঝানোর চেষ্টা করেন, যাতে গণমাধ্যমগুলো বিভ্রান্ত হয়ে ভুল সংবাদ প্রচার করেছে।
আরো বলা হয়, আপনি প্রেস রিলিজে উল্লেখ করেছেন, আটাব সদস্য সবুজ মুন্সী সরকারের উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি কর্তৃক টিকেট সিন্ডিকেট, নামহীন টিকেট বুকিং ও মজুতদারী, কৃত্রিম সংকট তৈরি ও চড়া দামে টিকেট বিক্রয়ের অভিযোগে লাইসেন্স কেন বাতিল হবে না মর্মে কারণ দর্শানো নোটিশ প্রাপ্ত হয়েছেন। কিন্তু তদন্ত কমিটির চিঠিতে সিন্ডিকেট, মজুতদার, কালোবাজারী শব্দগুলো উল্লেখ নাই। আপনি বাড়তি কিছু নেতিবাচক শব্দ যুক্ত করে আমার মক্কেলের সম্মান হানী, ব্যবসায়ীক সুনাম নষ্ট করেছেন এবং চরমভাবে ব্যবসায়ীক ক্ষতি সাধন করেছেন।
নোটিশে বলা হয়েছে, বিষয়টি যেহেতু সরকারের উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটির নিকট বিচারাধীন রয়েছে, আপনার এ বিষয়ে প্রেস রিলিজের মাধ্যমে মিধ্যাচার করা আইন সংগত নয়। আপনি উদ্দেশ্য প্রনদিতভাবে আমার মোয়াক্কেলের ক্ষতিসাধনের জন্য সঠিক তথ্য গোপন করে মিথ্য ও মানোয়াট কল্পকাহিনী সাজিয়ে প্রেস রিলিজ করে আমার মোয়াক্কেলের সম্মানহানী, ব্যবসায়ীক সুনাম নষ্ট ও ব্যবসায়ীক ক্ষতিসাধন করায় কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না নোটিশ প্রাপ্তির ৭ কার্য দিবসের মধ্যে লিখিতভাবে জবাব দেওয়ার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় আমার মোয়াক্কেল আপনার বিরুদ্ধে তথ্য গোপন, সুনাম ক্ষুন্নের বিষয়ে সাইবার নিরাপত্তা আইনের ২৫/২৯/৬২ ধারা এবং বাংলাদেশ দন্ডবিধির ৫০০/৪২০ ধারার অপরাধের কারণে দেওয়ানী ও ফৌজদারী মামলাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে, যার দায় দায়িত্ব আপনাকেই বহন করতে হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments