উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর হাটে নিষেধাজ্ঞ অমান্য করে ইলিশ মাছ বিক্রির দায়ে এক মাছ বিক্রেতাকে এক মাসের কারাদণ্ড দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অভিযানের প্রথম দিনেই ১৩ অক্টোবর রবিবার দুপুর ২ টায় শিকারপুর হাটের মাছ বাজারে মাছ বিক্রেতা বাবুগঞ্জ উপজেলার রমজানকাঠি গ্রামের মোঃ আলাউদ্দিন বেপারীর পুত্র, মোঃ মানিক ( ৪০) নিষেধাজ্ঞ অমান্য করে ২০ কেজি ইলিশ মাছ বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন। বিষয়টি স্থানীয়রা টেরপেয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারকে খবর দিলে উজিরপুর মডেল থানার এসআই ইউসুফ হোসেনের নেতৃত্বে অসাধু মৎস ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাখাওয়াত হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ বিক্রির দায়ে মৎস্য ব্যবসায়ী মানিককে এক মাসের কারাদন্ড প্রদান করেন। জব্দ কৃত ইলিশ মাছ শিকারপুর বন্দরের একটি ইয়াতিমখানা ও মাদ্রাসায় দান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments