ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জ থেকে ৬টি নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচলের ওপর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) স্থগিতাদেশ বেআইনি বলে দাবি করে অবিলম্বে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন লঞ্চমালিক নেতারা। আজ মঙ্গলবার দুপুরে লঞ্চমালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়েছে।
লঞ্চমালিক নেতারা এজন্য বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক (নৌনিট্রা) বিভাগের পরিচালককে দায়ী করেন। তাঁরা অভিযোগ করেন, এ ধরনের বেআইনি ও হঠকারী সিদ্ধান্তের ফলে ৬ নৌপথে চলাচলকারী ৭০টি লঞ্চের মালিক এবং ৪২০ জন নৌশ্রমিকের আয়ের একমাত্র পথ বন্ধ হওয়ায় পরিবার-পরিজন নিয়ে তাঁরা দুর্বিসহ জীবন যাপন করছেন। অবিলম্বে লঞ্চ চলাচলের স্থগিতাদের প্রত্যাহার না করা হলে আদালতে আইনের আশ্রয় নেওয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন লঞ্চমালিকেরা।
স্থগিতাদেশ দেয়া নৌপথগুলো হচ্ছে: নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ-মতলব, নারায়ণগঞ্জ-মাছুয়াখাল, নারায়ণগঞ্জ-চাঁদপুর, নারায়ণগঞ্জ-ওয়াপদা-সুরেশ্বর ও নারায়ণগঞ্জ-রামচন্দ্রপুর। উল্লেখিত নৌপথগুলোতে ৭০টি লঞ্চে প্রতিদিন আনুমানিক ২০ হাজার মানুষ যাতায়াত করে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
লিখিত বক্তব্যে সংগঠনের প্রেসিডেন্ট মাহাবুব উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, বলা হয়, গত ২০ মার্চ নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কয়লাঘাট এলাকায় কার্গোজাহাজ এমভি রূপসী-৯ এর ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ এমএম আফসার উদ্দিন ডুবে যায়। এতে ১০ যাত্রীর প্রাণহানি ঘটে। এ ঘটনার পর বিআইডব্লিউটিএর নৌনিট্রা বিভাগের পরিচালক প্রচলিত আইনের তোয়াক্কা না করে এসব নৌপথে চলাচলরত ৭০টি লঞ্চের সময়সূচি ২১ মার্চ থেকে স্থগিত করেন।
রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব বদিউজ্জামান বাদল, ভাইস প্রেসিডেন্ট সাঈদুর রহমান রিন্টু ও আবুল কালাম খান এবং সংস্থার সচিব ছিদ্দিকুর রহমান পাটওয়ারীসহ বেশ কয়েকজন লঞ্চমালিক নেতা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বদিউজ্জামান বাদল বলেন, দুর্ঘটনা এড়াতে সানকেন ডেক বিশিষ্ট ছোট লঞ্চ চলাচল বন্ধ করা হলেও এখন দুর্ঘটনার আশংকা আরো বেড়ে গেছে। কারণ যাত্রীরা প্রয়োজনের তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে যাতায়াত করছেন।
সাঈদুর রহমান রিন্টু বলেন, দুর্ঘটনা এড়ানোর জন্য এসব নৌপথে শুধু লঞ্চ চলাচলের জন্য পৃথক নৌপথ দরকার। কর্তৃপক্ষ সে ব্যবস্থা করলে ছোট লঞ্চ চলাচল করলেও দুর্ঘটনার আশংকা অনেক কমে আসবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments