ডেস্ক রিপোর্ট: দফায় দফায় ইউরিয়া, ডিএপি, টিএসপি, এমওপি সারের দাম বৃদ্ধির পরও আন্তর্জাতিক বাজারে দাম কমলেও পুনরায় কেজি প্রতি ৫ টাকা বৃদ্ধির প্রতিবাদে এবং বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আজ সারাদেশে বিক্ষোভ করেছে। কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ১৫ এপ্রিল শনিবার ঢাকার পল্টন মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় কমিটির সদস্য সাজ্জাদ জহির চন্দন, লাকী আক্তার। সমাবেশ পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য আবিদ হোসেন।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গত বছর আগস্ট মাসে ইউরিয়া সারের দাম কেজিপ্রতি ৬ টাকা বৃদ্ধির ধকল কৃষকরা এখনো কাটিয়ে উঠতে পারেনি। কৃষক ফসল উৎপাদনে চরম লোকসান দিচ্ছে, এরই মধ্যে আবারও গত ১০ এপ্রিল সকল প্রকার সারের দাম কেজিপ্রতি ৫ টাকা বাড়ানো হলো। গত আগস্ট মাসে ইউরিয়া সারে বর্ধিত দামে বিঘাপ্রতি প্রায় ২৫০ টাকা এবং এইবারে ইউরিয়া, ডিএপি, টিএসপি, এমওপি সারে বর্ধিত দামে বিঘাপ্রতি কৃষকের প্রায় ৬০০ টাকা মোট ৮৫০ টাকা অতিরিক্ত খরচ করতে হবে।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বিশ্বমন্দায় আমাদের দেশকে যারা বাঁচিয়ে রেখেছেন তার মধ্যে অন্যতম কৃষক। বিভিন্ন উপকরণের মূল্য বৃদ্ধি কৃষিতে খরচ বাড়াচ্ছে। অথচ কৃষক তার ফসলের লাভজনক দাম পাচ্ছে না। সারের মূল্য বৃদ্ধি কৃষি ফসলের উৎপাদন খরচ বাড়াবে-যা গ্রহণযোগ্য নয়। এবার খরায় ধানসহ অনেক কৃষি পণ্য উৎপাদনে সংকটে পড়েছে। এজন্য কৃষককে ক্ষতিপূরণ ও প্রকৃত কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ে বিশেষ ব্যবস্থা করতে হবে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments