রফিকুল ইসলাম সুজন: যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই ফিলিস্তিনের ভূখন্ড গাজা সিটি দখলে নিতে অভিযান শুরু করেছে ইসরাইল। দখলের প্রথম ধাপের অংশ হিসেবে এরই মধ্যে গাজার জেইতুন ও জাবালিয়ায় অভিযান চালিয়ে যাচ্ছে।
হামলায় গাজায় আরও ৮১ জন নিহত হয়েছে। যাদেন মধ্যে অন্তত ১৫ ত্রাণের জন্য অপেক্ষা করেছিল। এছাড়া আহত হয়েছে অন্তত এক হাজারের অধিক। বার্তা সংস্থা আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন।
বুধবার ( ২০ আগষ্ট) এই পরিকল্পনার অনুমোদন দিয়েছে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী । এবিষয় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ দ্রুত শেষ করার জন্য সময়সূচি সংক্ষিপ্ত করা হয়েছে।
গাজা সিটি দখল নিশ্চিত করতে ইসরাইলী সেনাবাহিনীর ৬০ হাজার রিজার্ভ সেনা তবল করা হয়েছে। এর বাইরে ২০ হাজার সেনার দায়িত্বের সময়সীমাও বাড়ানো হয়েছে। পাঁটি ডিভিশন এই অভিযানে অংশ নেবে।
শীর্ষ নেতাদের নির্দেশের পরই অবরুদ্ধ গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরাইল বাহিনী।
সেনা তলবের ঘোষণায় আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। নতুন এই অভিযান দুই জাতিকে স্থায়ী যুদ্ধের দিকে ঠেলে দেবে বলে সতর্ক করেছে ফ্রান্স ও জাতিসংঘ।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলী হামলা শুরুর পর ৬০ হাজারের বেশী নিহত হয়েছে। এছাড়া আহত সংখ্যা প্রায় দেড় ১ লাখ ছাড়িয়েছে।
দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি ২০২৫ গাজায় যুদ্ধ বিরতিতে সম্মত হয় ইসরায়েল তারপর প্রায় দুই মাস গাজায় কমবেশী শানিত বজায় ছিল। কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাস ২০২৫ এর তৃতীয় সপ্তাহ থেকে গাজায় ফের হামলা শুরু করে ইসরায়েল।
ইসরায়েলের এই হামলা চলতি বছরের জানুয়ারিতে (২০২৫) কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙ্গে দিয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার পর এবার সংকটাপন্ন কিউবার দিকে নজর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান পরিস্থিতি শেষ হলে ক ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় আসামের কারবি আংলং ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার পার্বত্য রাষ্ট্র নেপালে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।বার্তা সংস্থা র ...
সব মন্তব্য
No Comments