স্টাফ রিপোটার: অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজুস নেতৃবৃন্দের কাছে প্রতিশ্রুতি দিয়ে বলেছেন- জুয়েলারি শিল্পের উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার। সোনার অলংকার রপ্তানির নতুন দিগন্ত উম্মোচনে সরকার সকল প্রকার নীতি সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনা করবে। এছাড়া জুয়েলারী শিল্পের যে সকল সমস্যা ও সম্ভাবনা আছে তা গুরুত্ব সহকারে বিবেচনা করবে অর্থ মন্ত্রণালয়।
আজ বিকালে রাজধানীর ধামনন্ডিতে অর্থমন্ত্রীর নিজ বাস ভবনে বাজুস প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে এ সব কথা বলেন আবুল হাসান মাহমুদ আলী, এমপি। এ সময়ে বাজুস প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের মুখপাত্র ও সাবেক সভাপতি ডা. দিলিপ কুমার রায়, সহ-সভাপতি-গুলজার আহমেদ, মোঃ রিপনুল হাসান, মাসুদুর রহমান, সমিত ঘোষ, উপদেষ্টা- রুহুল আমিন রাসেল, সহ-সম্পাদক- মোঃ তাজুল ইসলাম, উত্তম ঘোষ, মোস্তফা কামাল, কাজী নাজনীন হোসেন, ফরিদা হোসেন, কার্যনির্বাহী সদস্য- আনোয়ার হোসেন, পবিত্র চন্দ্র ঘোষ, মোঃ আলী হোসেন প্রমুখ।
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বাজুস নেতারা বলেন- আমাদের দেশে জুয়েলারি খাতে উচ্চ হারে ভ্যাট আরোপিত হওয়ার ফলে ক্রেতা সাধারণ ভ্যাট প্রদানে অনীহা প্রকাশ করছে। ক্রেতা সাধারণকে ভ্যাট প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে সোনার অলংকার বিক্রয়ের ক্ষেত্রে ভ্যাট হার ৫ শতাংশের পরিবর্তে ৩ শতাংশে নামিয়ে আনা দরকার। দেশে জুয়েলারি শিল্প কারখানা স্থাপনে উৎসহিত করার জন্য আমদানিকৃত কাঁচামাল ও মেশিনারিজের ক্ষেত্রে সকল প্রকার শুল্ক কর অব্যাহতি প্রদান সহ ১০ বছরের ট্যাক্স হলিডে প্রদান এবং স্বর্ণ পরিশোধনাগার শিল্পে ১০ বছরের জন্য কর অবকাশ সুবিধা প্রদানের দাবী উত্থাপন করেন।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments