মানবসেবায় ফার্মাসিস্টদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে: ঢাবি উপাচার্য
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, মানবসেবায় ফার্মাসিস্টরা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। একটি সুন্দর ও স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে ফার্মাসিস্টদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশ্ব ফার্মাসিস্টস্ দিবস উপলক্ষ্যে আজ ২৫ সেপ্টেম্বর ২০২৪ বুধবার ঢাকা বিশ^বিদ্যালয় ফার্মেসী অনুষদ চত্বরে আয়োজিত বিভিন্ন কর্মসূচির উদ্বোধনকালে উপাচার্য এসব কথা বলেন।
পরে উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও ফার্মেসী পেশার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসী অনুষদ এবং ফার্মেসী বিভাগ যৌথভাবে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। এবছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘Pharmacists: Meeting Global Health Needs’.
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ফার্মাসিস্টরা সারা পৃথিবীতে বিশেষায়িত পেশাজীবী গোষ্ঠী হিসেবে কাজ করে যাচ্ছেন। নানা সংকটের মধ্যেও ফার্মাসিস্টরা বাংলাদেশের ওষুধ শিল্পের উন্নয়নে অনন্য অবদানের স্বাক্ষর রেখে চলেছেন। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে ফার্মাসিস্টদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ স্থাপনের ওপর গুরুত্বারোপ করে উপাচার্য বলেন, শিক্ষা ও গবেষণায় সহযোগিতার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময় ফার্মাসিস্টদের পাশে থাকবে।
দিবসটি উপলক্ষ্যে ফার্মেসী লেকচার থিয়েটারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষদের ডিন অধ্যাপক ড. ফিরোজ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম আব্দুর রহমান, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শায়লা কবীর, ক্লিনিক্যাল ফার্মেসী এন্ড ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শেখ জহির রায়হান এবং ওষুধ প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম বক্তব্য রাখেন ।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments