জাকির হোসেন আজাদী: অত্যন্ত আনন্দঘন পরিবেশে ধানমন্ডির একটি রেস্টেুরেন্টে লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিসের ২০২৩-২০২৪ মেয়াদে নির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ জুলাই ২০২৩) সন্ধ্যা সাড়ে ৭ টায় ক্লাবের সভাপতি লায়ন ডা. মাহফুজুর রহমান ভূইয়া এমজেএফ উক্ত সভায় সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫এ২ এর জেলা গভর্নর লায়ন ড. মো. বশির উল্লাহ পিএমজেএফ এর নেতৃত্বে জেলা, রিজিওন এবং জোন নেতারা।
অভিষেক অনুষ্ঠান পরিচালনা করেন লায়ন শেখ আলতাফ মামুন। ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সাবেক জেলা গভর্নর ওয়েসিস ক্লাবের প্রতিষ্ঠাতা লায়ন শেখ আনিছুর রহমান পিএমজেএফ, নবনির্বাচিত সভাপতি লায়ন মোস্তফা ইমরুল কায়েস এমজেএফ, তৃতীয় বারের মত নির্বাচিত সাধারণ সম্পাদক লায়ন মো. রেজাউল হক রেজা।
আরও উপস্থিত ছিলেন ট্রেজারার লায়ন শাহরিয়ার কবির। ক্লাবের সাবেক সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে লায়ন মির বরাত আলী, লায়ন মঞ্জুর মোর্শেদ সিদ্দিকী, লায়ন বোরহান উদ্দিন সিকদার, লায়ন এস এম শাহেদ হাসান, লায়ন এসএম মেহেদী হাসান, লায়ন কাজী সিদ্দিকুর রহমান এবং লায়ন এ্যাড মো: হুমায়ুন কবির বাদশা।
নবনির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ করান লায়ন্স জেলা ৩১৫এ২ এর জেলা গভর্নর লায়ন ড. মোঃ বশির উল্লাহ পিএজেএফ।
মাননীয় জেলা গভর্ননের এ বছরের কল -জাস্টিস ফর অল- প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজের অবহেলিত ও সুবিধা বঞ্চিত মানুষের সেবায় কাজ করার লক্ষে ওয়েসিস ক্লাব বছরের শুরুতে তাদের বার্ষিক কর্মপরিকল্পনা পেশ করে এবং তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বাজেট উপস্থাপন করে।
অনুষ্ঠানে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সকল কার্যক্রম অনুমোদিত হয়।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments