স্টাফ রিপোটারঃ সাংবাদিকতার আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে শিক্ষণ ও প্রশিক্ষণ জরুরি। প্রতিমুহূ্র্তে বদলে যাচ্ছে সাংবাদিকতা।এর সঙ্গে তাল মেলাতে হলে নিজের উদ্যোগে সাংবাদিকদের প্রশিক্ষণের যায়গা খুঁজে নিতে হবে। শাহ আলমগীরদের মত উদ্যামী মানুষের দেখানো পথে হাঁটতে হবে আজকের সাংবাদিকদের।
সোমবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জেল হোসেন মানিক মিয়া হলে সাংবাদিকতায় "শিক্ষণ : প্রশিক্ষণ ও বর্তমান চ্যালেঞ্জ” শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন সভা প্রধান , ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
গত ২৮শে ফেব্রুয়ারি শাহ আলমগীরের তৃতীয় প্রয়াণ দিবস উপলক্ষ্যে এই আয়োজন করেন তাঁর সুহৃদরা। আলোচনা সঞ্চালনা করেন বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল। নির্ধারিত বক্তৃতায় মঞ্জুরুল আহসান বলেন সাংবাদিকতার যে কোন অগ্রতির জন্যে সাংবাদিক ইউনিয়নের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
এছাড়া সভায় যুগান্তরের সম্পাদক এবং জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম বলেন, সাংবাদিকদের প্রশিক্ষণের ধারা যে বহু মামত্রিক হতে পারে সেটা শাহ আলমগীর দেখিয়েছন। শাহ আলমগীরকে মূল্যায়ন করতে হলে সাংবাদিকদের মূল্যায়ন করা শিখতে হবে। আলোচক, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান বলেন, সাংবাদিকতার উন্নয়নে শাহ আলমগীরের এত কাজ কাছাকাছি সময়ে আর কেউ করেনি। এর মূল্যায়ন হওয়া দরকার।
এছাড়া বক্তৃতা করেন,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক,ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভপতি কুদ্দুস আফরাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব আব্দুল জলিল, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, কমিউনিটি রেডিও সংগঠন বিএনএনআরসি'র প্রধান নির্বাহী বজলুর রহমান, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের পরিচালক তাহমিনা খাতুন, সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক লাবণ্য আহমেদ এবং শাহ আলমগীর পত্নী ফৌজিয়া বেগম। এছাড়া বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা আলোচনায় অংশ নেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments