রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় অপহরণের ১৬ দিন পরে জামালপুর থেকে অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার ও অপহারক পিয়াস মিস্ত্রীকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ৭ এপ্রিল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জামালপুর পৌর শহরের বোসপাড়া থেকে ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারী পিয়াস মিস্ত্রীকে গ্রেফতার করে বানারীপাড়া থানা পুলিশ। ওই দিন রাতে তাদের জামালপুর থেকে বানারীপাড়া থানায় নিয়ে আসা হয়। ৮ এপ্রিল শনিবার সকালে বরিশাল শেবাচিম হাসপাতালে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা শেষে তাকেসহ পিয়াস মিস্ত্রীকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মোমিন উদ্দিন জানান, গত ২২ মার্চ সকাল ১০টার দিকে উপজেলার বিশারকান্দি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী (১৮) কলেজে যাওয়ার পথে তার সহপাঠি পিয়াস মিস্ত্রীসহ আসামীরা তাকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় বলে ভিকটিমের পরিবার দাবি করে। এ ঘটনায় ওই দিন ভিকটিমের মা সাজেদা বেগম বাদী হয়ে বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের খ্রিষ্টান সম্প্রদায়ের পিয়াস মিস্ত্রী,তার বাবা পিতর মিস্ত্রী,চাচা-চাচি ও তিন বন্ধুকে আসামী করে বানারীপাড়া থানায় অপহরণ মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক ইসমাইল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে জামালপুর পৌর শহরের বোসপাড়ায় ভাড়াটিয়া বাসা থেকে ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয়। এদিকে স্থানীয় সুত্রে জানা গেছে, অপহরণ নয় ভালোবাসার টানে ঘর বাঁধার স্বপ্নে বিভোর হয়ে সহপাঠি এ প্রেমিকযুগল বাড়ি ছেড়ে ছিলো।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments