মাহমুদুর রহমান(তুরান)ফরিদপুর প্রতিনিধি :ফরিদপুরের মধুখালীতে পূর্বাশা পরিবহনের(ঢাকা মেট্রো ব ১৫-০৬১৩) একটি বাসের ধাক্কায় ইজি বাইকে থাকা দুই যাত্রী মারা গেছেন। ২০ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে মধুখালী বাজারের বালিয়াকান্দি লিঙ্ক রোড (ডিভাইডার) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ৮ জন আহত হয়েছেন।
আহতদের কে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপরজন মারা যায়।
নিহতরা হলেন বরিশালের বন্দর উপজেলার মৃত ইয়াসিন হাওলাদারের পুত্র মিরাজ হাওলাদার৷ও ঝালকাঠি জেলার নলছিটি থানার মো. মোবারকের পুত্র সুমন।
মধুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন জানান পূর্বাশা পরিবহনের একটি বাস চুয়াডাঙ্গা থেকে ঢাকায় যাচ্ছিল। বাসটি রাত সাড়ে বারোটার দিকে ফরিদপুরের মধুখালী বাজার এলাকা পার করার সময় বালিয়াকান্দি লিংক রোড থেকে মহাসড়কে উঠে আসা একটি ইজিবাইককে রং সাইডে গিয়ে ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা দুই যাত্রী নিহত হন। আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের
ডা. মাহমুদ জামান জানান, রাত দেড়টা থেকে দুটার পর্যন্ত ১২ জনের মতো আহত রুগী নিয়ে আসে। এদের মধ্যে মৃত অবস্থায় একজন ও হাসপাতালে আনার পর আরো একজন মারা যায়। আহতদের সকল কে হাতপাতলের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। তাদের মধ্যে ৩ থেকে ৪ জনের অবস্থা আশংকা জনক।
তিনি আরো জানান এ ঘটনায় ওই পরিবহন ও চালককে আটক করা হয়েছে।
আটক চালকের নাম সুব্রত দাস ওরফে নেপাল দাস। সে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কবিরপুর গ্রামের সুকুমার দাসের পুত্র।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments