স্টাফ রিপোটার: নির্বাচন বানচালে ষড়যন্ত্রে লিপ্তদের প্রতি হুঁশিয়ারি প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন তারা সাবধান হয়ে যান। আপনারা যেটা করছেন সেটা রাষ্ট্রদ্রোহী কাজ।’
আজ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্মমঠ খেলার মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, ‘১৯৭৫ থেকে ১৯৯৬ পর্যন্ত সারাদেশে হত্যাযজ্ঞ চালানো হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় এলে এ দুঃশাসনের অবসান হয়। তিনি বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মানে ঘরের মধ্যে ষড়যন্ত্র, বুকের মধ্যে ষড়যন্ত্র।’
জনসভায় সভাপতিত্ব করেন মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো.কামাল ভূঁইয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.তাকজিল খলিফা কাজল ও মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাহবুবুল আলম চৌধুরী দীপক।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments