বেলাল হোসেন ঠাকুরগাঁও: জেলা সদর উপজেলার রুহিয়া এলাকায় অবৈধভাবে সার মজুতের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে রাজাগাঁও ইউনিয়নের সার ডিলার ও রুহিয়া থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় গোডাউনে থাকা ৩৩০ বস্তা সার জব্দ করেছে প্রশাসন।
এ ঘটনায় জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) আশাদুল হকের নেতৃত্বে রুহিয়া চৌরাস্তা এলাকার লতিফ মার্কেটের দুটি গোডাউনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরে তল্লাশি চালিয়ে একটি গোডাউন থেকে ৫৫ বস্তা টিএসপি এবং অন্যটি থেকে ২৭৫ বস্তা এমওপি সার উদ্ধার করা হয়। তদন্তে দেখা যায়, সরকারি কোনো অনুমোদন ছাড়াই এসব সার মজুত করা হয়েছিল। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু আব্দুল্লাহ আল মুজাহিদ।
২০০৯ সালের মোবাইল কোর্ট আইন এবং সার ব্যবস্থাপনা আইন ২০০৬-এর ১২(১) ও ১২(৩) ধারায় জিয়াউর রহমান জিয়াকে দোষী সাব্যস্ত করে ৩০ হাজার টাকা জরিমানা ও জব্দ করা সার ন্যায্য মূল্যে কৃষকদের মধ্যে বিতরণ করার এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি নির্ধারিত অর্থনৈতিক কোডে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
জানা গেছে, বুধবার (১৭ ডিসেম্বর) রাত থেকেই গোডাউন দুটি প্রশাসনের নজরদারিতে রাখা হয়। স্থানীয় বিএনপি নেতা ও রুহিয়া থানা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম রিপনের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ প্রাথমিকভাবে বিষয়টি নিশ্চিত হয়। পরে খবর ছড়িয়ে পড়লে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
স্থানীয় কৃষকেরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থার মাধ্যমে সার নিয়ে কৃত্রিম সংকট তৈরি ও কালোবাজারি বন্ধ হবে।
সহকারী কমিশনার (ভূমি) আশাদুল হক জানান, সার নিয়ে কোনো ধরনের অনিয়ম বা কালোবাজারি বরদাশ্ত করা হবে না। কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments