রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার সদর উপজেলায় ১১ জুন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সুরমা ব্রাঞ্চ এর প্রবীণ কর্মসূচি আওতায় বয়স্ক ভাতা ও মৃতসৎকার অনুদান প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়। সমাজ উন্নয়ন কর্মকর্তা জনাব জাহেদুল ইসলাম এর সঞ্চালনায়, সভাপতিপ্ত করেন প্রবীণ কমিটির সভাপতি জনাব আ মান্নান পুলিশ।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নিগার সুলতানা কেয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান সুনামগঞ্জ সদর উপজেলা , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোর্শেদুজ্জামান সহকারী পরিচালক ও জোনাল ম্যানেজার বি বাড়িয়া জোন।
এছাড়াও অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ দাস সিনিয়র সহকারী পরিচালক ও এরিয়া ম্যানেজার সুনামগঞ্জ এরিয়া, জনাব বাদল হোসেন ব্রাঞ্চ ম্যানেজার সুরমা ব্রাঞ্চ, সেক্রেটারি জনাব ইসলাম উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক জনাব সিরাজুল ইসলাম সিরাজ সভাপতি বেরীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, জনাব মঙ্গল মিয়া ৮ নং ওয়ার্ড মেম্বার, ও সুরমা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত প্রবীণ সদস্য বৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন জনাব জাহেদুল ইসলাম সমাজ উন্নয়ন কর্মকর্তা। এ সময় ৯৬ জন প্রবীণ সদস্য মাঝে জন্য প্রতি ৩০০০/- টাকা করে ২ই লক্ষ ৮৮ হাজার টাকা বয়স্ক ভাতা ও ৯ জন মৃত প্রবীণ সদস্যের পরিবারকে জন প্রতি ২ হাজার টাকা করে ১৮ হাজার টাকা মৃতসৎকার এর অনুদান প্রদান করা হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments