স্টাফ রিপোর্টার: আজ বরিশাল, সিলেট, চাঁপাইনবাবগঞ্জ এবং ঢাকা মহানগরের উত্তরা ও শেরে বাংলা নগর এলাকায় পরিবেশ অধিদপ্তর নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত বন্ধে ৪টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে ৮টি মামলার মাধ্যমে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং প্রায় ২ হাজার ৪২ কেজি পলিথিন জব্দ করা হয়। একটি পলিথিন কারখানা বন্ধ করে সিলগালা করা হয়েছে।
ঢাকা মহানগরের উত্তরা, শেরে বাংলা নগর ও গাজীপুরে খোলা অবস্থায় নির্মাণসামগ্রী রাখা এবং স্টিল/রি-রোলিং মিলের বায়ুদূষণের দায়ে ৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ১১টি প্রতিষ্ঠান থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় এবং কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয়।
ঢাকা মহানগরের মিরপুর-১ এলাকায় যানবাহন থেকে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের দায়ে পরিবেশ অধিদপ্তরের ১টি মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। অভিযানে ৩টি পরিবহনের চালককে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে শব্দদূষণ প্রতিরোধে ১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে ১টি যানবাহনের চালককে ৫০০ টাকা জরিমানা করা হয় এবং ২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
ঢাকার একটি প্রতিষ্ঠানে অবৈধভাবে সীসা/ব্যাটারি গলানোর দায়ে ১টি মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। অভিযানে দুই ট্রাক সীসা/ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ এবং কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।
পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments