উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে প্রতারক নারীর ষড়যন্ত্র ও মিথ্যা প্রতারনা মামলায় বড়াকোঠা ইউনিয়নের সাকরাল গ্রামের নিরপরাধ মোঃ জসিম উদ্দিন হাওলাদারের ছেলে মোঃ বনি আমিন (২৬) কে গ্রেফতারের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে ২ জুলাই বিকেল ৫ টায় সাকরাল মডেল বাজারে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সভায় এইচ এম ফয়েজের সভাপতিত্বে বক্তৃতা করেন ডি এম আল আমিন, মুজাম্মেল চৌকিদার,গ্রেফতারকৃত মশিউর রহমানের বোন খাদিজা বেগম, সবুজ ঢালী, এইচ এম সিহাব, খোকন খান, তসলিম হাওলাদার, ফিরোজ সহ কয়েক শত এলাকাবাসী। এ সময় বক্তারা বলেন সাকরাল গ্রামের মোঃ মশিউর রহমান হাওলাদার দীর্ঘ ১৬ বছর পূর্বে একই এলাকার দফাদার বাড়ির ফাতিমা আক্তার সুমাকে সামাজিক ভাবে বিবাহ করেন। তাদের ২ টি পুত্র সন্তান রয়েছে। এদিকে ২০২৩ সালের মাঝামাঝি সময়ে বরিশাল কোতোয়ালি থানাধীন রুপাতলী হাউজিং এলাকার পুলিশ বাড়ি সড়কের মৃত মামুন হাওলাদারের মেয়ে মারিয়া আক্তার প্রতারনার ফাঁদে ফেলে মশিউর রহমানকে বিবাহ করে। ২০২৩ সালের ২৮ ডিসেম্বর মারিয়া বেগম ও মশিউর রহমানের আত্মীয় স্বজনদের শালীস মিমাংসার মাধ্যমে ২ লক্ষ ৫০ হাজার টাকা মারিয়া গ্রহণ করে খোলা তালাক প্রদান করে। বক্তৃতারা আরো উল্লেখ করেন এ অল্প সময়ের মধ্যে প্রতারক মারিয়া আক্তার চক্র তার ভাই মাইনুল ইসলাম, মাতা মনুজা বেগম মিলে বিভিন্ন অজুহাতে মশিউর রহমানের পরিবারের কাছ থেকে ১৮ লক্ষ টাকা হাতিয়ে নেন। এ ব্যাপারে মশিউরের ভাই মিজানুর রহমান তাদের বিরুদ্ধে প্রতারনা মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রতারক মারিয়া আক্তার সুকৌশল গত ২৮/০৬/২০২৫ তারিখে নিজেকে অপহরন ও এসিড নিক্ষেপ এবং স্বর্নালঙ্কার ছিনতাই করার অভিযোগে মা মনুজা বেগমকে বাদী করে বন্দর থানায় ৭৩/২৫ একটি জিআর মামলা দায়ের করে।মামলায় মশিউর রহমান ,ভাই, মিজানুর ও নিরপরাধ বনি আমিনকে আসামী করে তাদেরকে গ্রেফতার করান।
স্থানীয়রা এই ষড়যন্ত্রমুলক মিথ্যা প্রতারণা মামলা থেকে অব্যবহতি পুর্বক নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments