বশেমুরবিপ্রবি প্রতিনিধি: পরিবেশ সম্পর্কে জনসচেতনতার অংশ হিসেবে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের ব্যতিক্রমী উদ্যোগ লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর বশেমুরবিপ্রবি'র পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ২য় বর্ষের পাঁচ শিক্ষার্থীর পরিবেশবাদী উদ্যোগের অংশ হিসেবে মৌলবীবাজারের কমলগঞ্জে অবস্থিত হামহাম জলপ্রপাত পর্যটন এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা করেছে বলে জানা যায়।
এ বিষয়ে রাকিব মিয়া বলেন, মৌলভীবাজার জেলার হামহাম জলপ্রপাত এলাকা পর্যটকদের দ্বারা পরিপূর্ণ থাকে। তবে তাদের কেউই পরিবেশ সম্পর্কে সচেতন না। যেখানে সেখানেই প্লাস্টিক পলিথনসহ বিভিন্ন ধরনের ময়লা আবর্জনার মাধ্যমে পরিবেশ দূষণের দৃশ্য একটি নিয়মিত ঘটনায় পরিনত হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিপরীতে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার ও পরিবেশগত উন্নয়নের অংশ হিসেবে স্ব-অবস্থান থেকে আমরা জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে হামহাম জলপ্রপাত এর পর্যটন এলাকার প্লাস্টিক পলিথনসহ বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা ও বর্জ্য পরিষ্কার করবার চেষ্টা করি। একইসাথে করোনা মহামারীর কারণে দূরত্ব বজায় রেখে অনেকেই ঘরে অবস্থান করছেন, এক্ষেত্রে আমরা নিজের ঘর ও আঙ্গিনা পরিষ্কার করার ব্যাপারেও মানুষকে উদ্বুদ্ধ করবার চেষ্টা করি। পরবর্তীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আরও জানান।
পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণকারী বশেমুরবিপ্রবি পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অন্য শিক্ষার্থীরা হলেন মোঃ রিফাত হোসেন, মিঠুন সাহা, তৌফিউল ইসলাম সাইমুন ও জুনেদ আহমেদ।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments