স্টাফ রিপোর্টার: কিপার মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বুধবার (০৫ মার্চ) রাতে ফেইসবুক পোষ্টে নিজেই অবসরের ঘােষণা দেন।
অবসরের সিদ্ধান্ত নেওয়া মুশফিক পোষ্টে ইংরেজীতে লিখেন, আজ থেকে আমি ওয়ানডে ফরম্যাট থেকে আমার অবসর ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ্ সবকিছুর জন্য। বৈশ্বিক পর্যায় আমাদের অর্জন সীমিত ছিল, কিন্তু একটা জিনিস নিশ্চিত যখনই আমি আমার দেমের জন্য মাঠে নেমেছি, নিষ্ঠা ও সততার সঙ্গে একশো ভাগের বেশি দিয়েছি।
২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারায়োতে ওয়ানডে অভিষেক হয় মুশফিকের। এরপর ১৯ বছর লাল সবুজ জার্সিতে ২৭৪ ম্যাচের পর রথ থামালেন তিনি। ওয়ানডে হয়ে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান তার। ৩৭ বছর বয়সী এই ব্যাটার ৭,৭৯৫ রান তুলেছেন । তার ব্যাট থেকে এসেছে ৯ সেঞ্চুরি ও ৪৯ ফিফটি।
সীমিত সংস্করণের ক্রিকেট ছাড়লেও টেষ্ট থেকে অবসর নেননি তিনি। তাই সামনে হয়ত কিছু সময় সাদা পোষাকে দেখা যাবে।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments