স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরায় প্রকাশ্যে স্বামী-স্ত্রীকে দা দিয়ে কোপানো কিমোর গ্যাংয়ের দুই জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরে প্রকাশ্যে রাস্তার উপরে এ দম্পতিকে কিশোর গ্যাংযের সদস্যরা দা দিয়ে কোপায়। কােপানার দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগে ভাইরাল হলে উত্তরা পশ্চিম থানা পুলিশ দুই জনকে আটক করেন।
আটককৃতরা হলেন-মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২)।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ক্ষিপ্ত হয়ে দুই যুবক রামদা দিয়ে ওই দম্পতিকে আঘাত করেছে। এসময় জীবন বাঁচাতে ওই নারীকে হাত জোড় করে সন্ত্রীদের কাছে মাফ চাইতে দেখা গেছে। এ ঘটনার পর আতংকে রয়েছে বাসিন্দারা।
জানাগেছে, এই কিমোর গ্যাংয়ের সদস্যরা উত্তরা সেক্টরের ভেতরে উচ্চ শব্দে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে দ্রুত গতিতে চালাচ্ছিলেন। এসময় তাদের মোটরসাইকেলে একটি শিশু চাপা পড়ার উপক্রম হয়। পাশ দিয়ে যাওয়া আর একটি মোটরসাইকেলে ভূক্তভোগী দম্পত্তি এ ঘটনার প্রতিবাদ করলে কিমোর গ্যাংয়ের সদস্যরা তাদের লোকজন ডেকে রামদা দিয়ে দম্পতিকে আঘাত করেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments