পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস:
শিক্ষায় অবদান রাখায় রাজশাহী জেলায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন চারঘাটের ইউএনও মো. সোহরাব হোসেন। একইসঙ্গে তিনি ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৩’এর জন্য নির্বাচিত হয়েছেন।
বুধবার রাজশাহী জেলা প্রশাসক শামিম আহম্মেদ জেলাপর্যায়ে শিক্ষায় বিশেষ অবদান রাখায় তাকে এ পদকে ভূষিত করেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে,ইউএনও সোহরাব রাজশাহী জেলার চারঘাট উপজেলার প্রাথমিক বিদ্যালয় গুলোতে উন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ, প্রাথমিক শিশুদের ঝরে পড়ার হার কমানোর ক্ষেত্রে বিশেষ অবদান রাখেন।
তিনি ব্যক্তিগত দান ও জনগণের সহযোগিতায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ,বিদ্যালয়ে শিশুদের বসার টুল ও বেঞ্চ তৈরি,শিক্ষার নীতি ও দিকনির্দেশনা মূলক তথ্যবহুল বই প্রকাশ,বিদ্যালয়কে আকর্ষণীয় করার জন্য সহযোগিতা,শিক্ষার উন্নয়ন ও সম্প্রসারণ,অধীনস্থ কর্মকর্তাদের বিদ্যালয় পরিদর্শনে উদ্বুদ্ধকরণ,বিদ্যালয় গৃহ ও অন্যান্য সম্পত্তি রক্ষণাবেক্ষণ,ক্লাব গঠন,আন্তঃবিদ্যালয় ক্লাব সমাবেশে আয়োজন,প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে অভিভাবককে সচেতন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানও রেখেছিলেন ইউএনও সোহরাব হোসেন।
এ ছাড়াও ধারাবাহিকভাবে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে নিজেই ক্লাস নিতেন সোহরাব হোসেন। এতে শিক্ষার্থীরা পড়ালেখায় প্রাণ ফিরে পেত।
সোহরাব হোসেন জেলায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হওয়ায় চারঘাটের সর্বস্তরের মানুষ উচ্ছাস প্রকাশ করেছেন।
এদিকে জেলায় শ্রেষ্ঠ ইউএনও হওয়ায় সোহরাব হোসনকে উপজেলা চেয়ারম্যান,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা অভিনন্দন ও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments