মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ: নানা আয়োজনে ৫৪ তম মহান বিজয় দিবস পালন করেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও বিভিন্ রাজনৈতিক দল সহ সামাজিক সংগঠন। গেল ৫ই আগষ্টে ছাত্র জনতার গন অভ্যুত্থানে বিগত আ’লীগ সরকারের পতনের পর প্রেক্ষাপট পাল্টে এবারের বিজয় দিবসে কিছু নতুন মাত্রা যোগ হয়। এদিন কালীগঞ্জে বিএনপির তিনটি গ্রুপ পৃথক পৃথক ভাবে ব্যাপক লোক সমাগমের মাধ্যমে জাতীয় পতাকা, রংবেরংয়ের ব্যানার, পোষ্টার, ফেস্টুন ও গরুর গাড়ী সাজিয়ে শহরে দৃষ্টিনন্দন বিজয় র্যালী করে। তাদের এ অনুষ্টানটি ছিল যেন ভোটের আগে অনেকটা শো- ডাউনের মতই। তবে, জামায়াত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উপজেলা প্রশাসনের আয়োজিত বিজয় দিবসের অনুষ্টানে যোগ দিলেও সদ্য ক্ষমতাচ্যুত্ত আ’লীগ, জাপা বা ওয়ার্কাস পাটি কোথাও বিজয় দিবসের কোন কর্মসূচি পালন করতে দেখা যায় নি। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি ও জামায়াত সহ বিভিন্ন সামাজিক সংগঠন। পরিষদ চত্বরে অনুষ্টিত বিজয় দিবসের ছালাম গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম। এরপর বিজয় মেলার উদ্বোধন শেষে মুক্তিযোদ্ধা ভবনে এক আলোচনা সভা করা হয়। এদিন দিবসটি পালনে উল্লেখযোগ্য ছিল বিএনপির আয়োজনে শহরে বর্ণাঢ্য বিজয় র্যালী।
বেলা ১১ টায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও বিগত সংসদ নির্বাচনে এ আসনে ধানের শীষের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ গ্রুপের হাজার হাজার নেতাকর্মীরা জড়ো হয় সরকারী নলডাঙ্গা ভূষনস্কুল মাঠে। তারা পতাকা, ফেষ্টুন ও বিভিন্ন সাজে বাদ্যযন্ত্র নিয়ে এক বিশাল র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহরের মেইন বাসস্ট্যান্ডে শেষ হয়। বিকাল ৪ টায় অপর গ্রুপ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ গ্রুপের হাজার হাজার নেতাকর্মীরা শহরের ফয়লা মোবারক আলী বিদ্যালয়ে জড়ো হয়। তারাও শহরে এক বিশাল বিজয় র্যালী করে। অননুরুভাবে একই সময়ে অপর আরো একটি গ্রুপ বিএনপির সাবেক সাংসদ মরহুম শহিদুজ্জামান বেল্টু গ্রুপের পক্ষে তার সহধর্মিনী ঝিনাইদহ জেলা বিএনপি’র উপদেষ্টা সদস্য মুর্শিদা জামান পপির নেতৃত্বে শহরে বর্ণাঢ্য বিজয় র্যালী বের করা হয়।
উল্লেখ্য, এই প্রথমবারের মত ব্যাপক লোকসমাগম ঘটিয়ে কালীগঞ্জ উপজেলা বিএনপির ৩ টি গ্রপ আলাদা আলাদা ভাবে বিজয় র্যালীগুলি ছিল যেন ভোটের আগে শো-ডাউনের মত। অপরদিকে অন্নান্য রাজনৈতিক দলগুলির মধ্যে জামায়াতে ইসলামী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপজেলা প্রশাসনের বিজয় দিবসের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। তবে, আ’লীগ, জাপা বা ওয়ার্কাস পাটি কোথাও
বিজয় দিবসের কোন কর্মসূচি পালন করতে দেখা যায় নি। তাদের নেতাকর্মীদের ভাষ্য, বিশৃংখলার আশংকায় তারা বিজয় অনুষ্টান করেননি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments