ডেস্ক রিপোর্ট: দেশের প্রিমিয়াম টিভির সেগমেন্টে নতুন মাত্রা যোগ করলো হায়ার বাংলাদেশ। এবার দেশের বাজারে সর্বাধুনিক প্রযুক্তির আলট্রা-স্লিম ডিজাইনের মিনিলেড টিভি নিয়ে এলো ব্র্যান্ডটি।
ব্যবহারকারীদের টিভি দেখার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে হায়ার মিনিলেড টিভি। সর্বাধুনিক এই টিভিটি প্রিমিয়াম সেগমেন্টের টিভি বাজারে যোগ করবে অনন্য মাত্রা। ৫৫, ৬৫ ও ৭৫ ইঞ্চির তিনটি সাইজে নিয়ে আসা টিভিটিতে রয়েছে অ্যাডভান্সড মিনি লেড এলইডি ব্যাকলাইটিং টেকনোলজি, ৯৪% কালার ভলিউম ও ৮০০+ নিটস সমৃদ্ধ ৪কে কিউএলইডি ডিসপ্লে প্যানেল, ডলবি ভিশন আইকিউ ও ডলবি অ্যাটমোস এবং বৈশ্বিকভাবে স্বীকৃত কেইএফ-এর বিল্ট-ইন সাব-উফার সগ ৫০ ওয়াট সাউন্ড সিস্টেম।
০৭ সেপ্টেম্বর ঢাকার স্টার সিনেপ্লেক্সে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই টিভিটি বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। এ সময় আয়োজনে উপস্থিত ছিলেন হায়ার বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াং শিয়াংজিং, টিভি প্রোডাক্ট হেড ফখরুল আলম, সেলস ডিরেক্টর আশরাফুল আলম এবং চাইনিজ মার্কেটিং হেড লি দান দান।
প্রি-বুকিংয়ে সাড়া পাওয়ার পর শুরু হয়েছে ১৫ দিনের অ্যাক্টিভেশন প্রোগ্রাম। বসুন্ধরা সিটি শপিংমলের গ্রাউন্ড ফ্লোরে আয়োজিত এই প্রোগ্রামে এখন হায়ার মিনিলেড টিভির চমৎকার ডিসপ্লে, আলট্রা-স্লিম ডিজাইন ও অত্যাধুনিক ফিচার উপভোগ করার সুযোগ পাবেন ক্রেতারা।
এরমধ্যে ৫৫ ইঞ্চির মিনিলেড টিভির প্রি-বুক প্রাইস নির্ধারণ করা হয়েছে ৭৪,৯০০; যার অফার মূল্য ৯৯,৯০০ টাকা মাত্র (পূর্বমূল্য ১,০৭,৯০০ টাকা)। একইসাথে, ৬৫ ইঞ্চির মিনিলেড টিভির প্রি-বুক প্রাইস নির্ধারণ করা হয়েছে ৯৪,৯০০; যার অফার মূল্য ১,২৪,৯০০ টাকা মাত্র (পূর্বমূল্য ১,৩৪,৯০০ টাকা) এবং ৭৫ ইঞ্চির মিনিলেড টিভির প্রি-বুক প্রাইস নির্ধারণ করা হয়েছে ১,১৯,৯০০; যার অফার মূল্য ১,৭৯,৯০০ টাকা মাত্র (পূর্বমূল্য ১,৯৪,৯০০ টাকা)।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments