ডেস্ক রিপোর্ট: বিদ্যুৎ সংকট নিয়ে বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টার ‘অসহায়’, ‘দিনে বিদ্যুৎ বন্ধ রাখার’র কথাকে জনগণের সাথে আরেক রসিকতা বলে উল্লেখ করে বাম জোটের নেতারা বলেছেন, ‘সরকারের লুটেরা, কমিশনভোগী ও গোষ্ঠী স্বার্থে নেওয়া ভুলনীতি ও দুর্নীতির কারণে আজ বিদ্যুৎ খাতের এই মহা বিপর্যয়। এ দায় সরকারের। এ দায় জনগণ নেবে না। বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকটের অন্যতম দায় জ্বালানি উপদেষ্টার। তাকে অপসারণ, ভুলনীতি ও দুর্নীতির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে, বিদ্যুৎ সংকট নিয়ে কথার্বাতা নিজেদের ব্যর্থতা ঢাকারই অপচেষ্টা।’
আজ ২৪ অক্টোবর সকাল ১১টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক, সিপিবি’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠিত জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকম-লীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহিদুল ইসলাম সবুজ, সিপিবি সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, সমাজতান্ত্রিক আন্দোলনের আব্দুল আলী প্রমুখ।
সভায় নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার তীব্র সমালোচনা করে বলা হয়, মুক্ত বাজারের নামে ব্যবসায়ীদের একচ্ছত্র আধিপত্য বজায় রেখে, তাদের কাছে অনুনয়-বিনয় করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাবে না। দক্ষ ও দুর্নীতিমুক্তভাবে রাষ্ট্র নিয়ন্ত্রণে প্রয়োজনীয় নিত্যপণ্য আমদানি ও বিতরণ, দেশে উৎপাদিত পণ্যে কৃষকের লাভজনক দাম নিশ্চিত করে উৎপাদক সমবায় ও ক্রেতা সমবায় করে উৎপাদন বাড়ানো ও সরবরাহ নিশ্চিত করতে হবে। এখনই গ্রাম শহরে রেশনিং ও ন্যায্যমূল্যের দোকান চালু করতে হবে।
সভায় দেশের বিভিন্ন স্থানে সভা-সমাবেশে বাধাদানের তীব্র সমালোচনা করে আগামী সংসদ নির্বাচন নির্দলীয় তদারিক সরকারের অধীনে সম্পন্ন করার জন্য ঐ সরকারের রূপরেখা প্রণয়নের আলোচনা দ্রুত শুরু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
সভায় এক প্রস্তাবে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ ধেয়ে আসছে। আগামীকাল সকালে বাংলাদেশের উপকূলে আঘাত হানার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সভায় উপকূলীয় অঞ্চলের জনগণের জান-মাল রক্ষায় কার্যকর উদ্যোগ নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। একইসাথে ঘূর্ণিঝড়ের সময় উপকূলীয় জনগণের পাশে দাঁড়ানোর জন্য বাম জোটের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
সভায় বাম জোটের ঘোষিত ১০ দফা দাবিতে ঢাকাসহ সারাদেশে পদযাত্রা, সভা-সমাবেশের কর্মসূচি চলমান আছে।
উক্ত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments